ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ঘোষিত ডিভিডেন্ডের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। কোম্পানিগুলো হচ্ছে- ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ও মেঘনা সিমেন্ট লিমিটেড। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানি দুইটি ৩০ জুন,২০২০ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ ২৮ ডিসেম্বর বিও হিসাবে পাঠিয়েছে।
উল্লেখ্য, আলোচ্য বছরে ফারইস্ট নিটিং ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ২ শতাংশ বোনাস। অন্যদিকে মেঘনা সিমেন্ট ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে, যার ৫ শতাংশ বোনাস।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments