ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এনআরবিসি ব্যাংক পিএলসির ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ (এফসিএ, এফসিএমএ), স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. আনোয়ার হোসেন ও ব্যারিস্টার মো. শফিকুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান (এফসিএমএ) উপস্থিত ছিলেন।
ব্যাংকের কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. ফিরোজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ডিএমডি ও সিওও মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান, ডিএমডি ও সিবিও মো. শাহীন হাওলাদার, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, উদ্যোক্তা পরিচালক এবং সাধারণ শেয়ারহোল্ডাররা সরাসরি ও অনলাইনে অংশ নেন।
সভায় উপস্থাপিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৫ সালে ব্যাংকের আমানত আগের বছরের তুলনায় ২ হাজার ৮৬৯ কোটি টাকা বা ১৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৯ হাজার ৮৪২ কোটি টাকায় উন্নীত হয়েছে।
একই সময়ে ঋণ ও অগ্রিম ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৪ হাজার ৭৫৭ কোটি টাকা থেকে ১৬ হাজার ৯৭৩ কোটি টাকায় পৌঁছেছে। ব্যাংকের মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ১৯০ কোটি টাকা।
সভায় চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, ব্যাংকের মূল লক্ষ্য হলো সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে উদ্যোক্তা, শেয়ারহোল্ডার ও আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ করা।
তিনি জানান, ২০২৫ সালে ব্যাংকের পরিচালন মুনাফা আগের বছরের তুলনায় ২৩৭ কোটি টাকা বা ১০৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৫৬ কোটি টাকায় উন্নীত হয়েছে।
তিনি আরও বলেন, গত কয়েক বছরের মধ্যে সর্বোচ্চ পরিচালন মুনাফা অর্জিত হলেও শ্রেণিকৃত ঋণ বৃদ্ধি এবং টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রভিশন সংরক্ষণের পরিমাণ বাড়ানো হয়েছে। এ কারণে চলতি বছর শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করা সম্ভব হয়নি।
চেয়ারম্যান আশা প্রকাশ করেন, শেয়ারহোল্ডার ও গ্রাহকদের সহযোগিতায় ব্যাংকটি ভবিষ্যতে আরও শক্তিশালী আর্থিক ভিত্তির ওপর দাঁড়াবে এবং একটি টেকসই ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম




























Recent Comments