বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeএজিএম/ইজিএম/রেকর্ডডেটএশিয়া ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড অনুমোদন
spot_img
spot_img

এশিয়া ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড অনুমোদন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভূক্ত বীমা খাতের প্রতিষ্ঠান এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ সোমবার (২ আগস্ট) বেলা ১২ টায় অনুষ্ঠিত হয়েছে।  অনলাইন প্ল্যাটফর্মে কোম্পানির চেয়ারম্যান ইউসুফ আবদুল্লাহ্ হারুন এফসিএ’র সভাপতিত্বে অনুষ্ঠিত কোম্পানির ২১তম এজিএমে শেয়ারহোল্ডাররা সর্বশেষ বছরের জন্য ঘোষিত ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের প্রস্তাব অনুমেদান করেন।

এজিএমে কোম্পানির অন্যান্য পরিচালকসহ মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ ইমাম শাহীন, চীফ ফাইন্যান্সিয়াল অফিসার মোঃ রফিকুল ইসলাম সংযুক্ত ছিলেন। এছাড়া কোম্পানির অসংখ্য শেয়ারহোল্ডার সংযুক্ত ছিলেন। অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন কোম্পানি সচিব মোঃ আতিক উল্যাহ্ মজুমদার।

অনুষ্ঠিত এই বার্ষিক সাধারণ সভায় উদ্যোক্তা শেয়ারহোল্ডার পরিচালকগনের মধ্যে মোহাম্মাদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ মোস্তফা হায়দার ও আবুল বশর চৌধুরী পরিচালক পদে পূনঃনির্বাচিত হয়েছেন এবং জনগণের অংশের শেয়ারহোল্ডারগনের মধ্যে বে-লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এর প্রতিনিধিত্বকারী পরিচালক তারিক সুজাত, সাউথইষ্ট ব্যাংক লিমিটেডের প্রতিনিধিত্বকারী পরিচালক এম. কামাল হোসেন এবং ম্যাকসন্স গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন কোম্পানির পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments