বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদওরিয়ন চেয়ারম্যান ও তার পরিবারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
spot_img
spot_img

ওরিয়ন চেয়ারম্যান ও তার পরিবারের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম, স্ত্রী মিসেস আরজুদা করিম, ছেলে সালমান ওবায়দুল করিম ও মেয়ে জেরিন করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়, ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং সংক্রান্ত অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে প্রাপ্ত তথ্য-প্রমাণে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, অভিযোগ সংশ্লিষ্টরা দেশ ত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন, যা তদন্ত প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে।

এই পরিস্থিতিতে তাদের বিদেশ গমন বন্ধ করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়। এ বিষয়ে ওরিয়ন গ্রুপের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তদন্ত সংস্থাগুলো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানা গেছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): Wata Chemicals Limited

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments