বুধবার, ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যকমলাপুর স্টেশনে টিকিট প্রত্যাশীদের ভিড়
spot_img
spot_img

কমলাপুর স্টেশনে টিকিট প্রত্যাশীদের ভিড়

ঈদুল আজহা উপলক্ষে টানা তৃতীয় দিনের মতো ঢাকা (কমলাপুর) রেল স্টেশনে সকাল ৮টা থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। রোববার ৩ জুলাই কমলাপুর রেল স্টেশনে অগ্রিম এ টিকিট বিক্রি শুরু হয়। আজ ঈদ যাত্রা উপলক্ষে ৭ জুলাইয়ের টিকিট বিক্রি হচ্ছে।

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন সকাল থেকেই টিকিট প্রত্যাশীদের ভিড়ে মুখরিত। স্টেশনে রাত থেকেই লাইনে দাঁড়িয়েছেন অনেকে। এর মধ্যে অনেকেই পেয়েছেন টিকিট।

আজাদ নামের এক যাত্রী ট্রেনের টিকিট হাতে পেয়ে জানান, রাত ৩টা বাজে লাইনে দাঁড়িয়েছেন। হাসিমুখে বললেন, স্বস্তিতে ঈদে বাড়ি যেতে পারবো।

সৈয়দপুরের যাত্রী আল আমীন ভোর ৬টা থেকে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে সকাল ৮টা ২০ মিনিটেও টিকিট সংগ্রহ করতে পারেননি। আশায় আছেন শেষ পর্যন্ত টিকিট পাবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবার ঈদে ছয় জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হচ্ছে। গতবারের মত এবারও ৫০ শতাংশ টিকিট কাউন্টারে এবং বাকি ৫০ শতাংশ টিকিট মিলছে অনলাইনে।

স্টেশন সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাউন্টারে এবং অনলাইনে টিকিট বিক্রি করা হবে। টিকিট ক্রয়ের জন্য যাত্রীদের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি দেখিয়ে টিকিট কাটতে হবে।

কাউন্টার কর্তৃপক্ষ জানিয়েছে, ৩ জুলাই ৭ জুলাইয়ের, ৪ জুলাই ৮ জুলাইয়ের এবং ৫ জুলাই ৯ জুলাইয়ের টিকিট বিক্রি হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments