সোমবার, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাকম ঘুমে যত সমস্যা: ফ্রেশ থাকতে যা করবেন
spot_img
spot_img

কম ঘুমে যত সমস্যা: ফ্রেশ থাকতে যা করবেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ব্যস্ত জীবনযাত্রা ও স্ট্রেসের কারণে অনেকেই রাতে পর্যাপ্ত ঘুমান না। কিন্তু পরদিন কর্মক্ষেত্র বা দৈনন্দিন কাজে মনোযোগী থাকতে হলে শরীর ও মনকে ফ্রেশ রাখা জরুরি। বিশেষজ্ঞদের মতে, রাতে ঘুম কম হলেও সকালে কিছু অভ্যাস গড়ে তুললে ক্লান্তি দূর করে সারা দিন সতেজ থাকা সম্ভব। সকালে ফ্রেশ থাকার কিছু কার্যকর উপায় হলো-

ঠান্ডা পানিতে মুখ ধুয়া, সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা পানিতে মুখ ধুলে রক্ত সঞ্চালন বাড়ে এবং চটজলদি সতেজ অনুভূতি আসে। চাইলে আইস কিউব মুখে ঘষে নিতে পারেন, এটি চোখের ফোলা ভাব কমায়।

লেবু-গরম পানি বা গ্রিন টি পান করা, সকালে লেবু মিশ্রিত গরম পানি বা গ্রিন টি পান করলে মেটাবলিজম বেড়ে যায় এবং শরীর ডিটক্স হয়। এটি এনার্জি বাড়াতেও সাহায্য করে।

তাছাড়া ১০-১৫ মিনিট হাঁটা বা স্ট্রেচিং করুন, হালকা ব্যায়াম বা স্ট্রেচিং শরীরে এন্ডরফিন হরমোন নিঃসরণ করে, যা মস্তিষ্ককে সজাগ করে এবং ক্লান্তি দূর করে।

প্রোটিনসমৃদ্ধ ব্রেকফাস্ট খান। সকালে ডিম, বাদাম, ওটস বা দই খেলে দীর্ঘক্ষণ এনার্জি থাকে এবং অলসতা কমে।

সূর্যের আলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সকালে ১০-১৫ মিনিট রোদে বসলে শরীরে ভিটামিন-ডি বৃদ্ধি পায়, যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমায়।

পর্যাপ্ত পানি পান করুন। শরীর ডিহাইড্রেটেড থাকলে আরও ক্লান্ত লাগে। তাই ঘুম থেকে উঠে কমপক্ষে ২ গ্লাস পানি পান করুন।

এছাড়াও নারীরা দ্রুত ফ্রেশ লুক পেতে মেকআপ ট্রিকস নিতে পারেন। আন্ডার আই কনসিলার ব্যবহার করুন, চোখের ক্লান্ত ভাব দূর হবে। গোলাপ জল ছিটিয়ে নিন, ত্বক উজ্জ্বল দেখাবে। হালকা লিপস্টিক বা টিন্ট ব্যবহার করুন, এতে চেহারায় প্রাণবন্ত ভাব আসবে।

তবে নিয়মিত ঘুম কম হওয়া সমস্যা। তাই পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments