শনিবার, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিকাতার থেকে কেনা হচ্ছে এক কার্গো এলএনজি
spot_img
spot_img

কাতার থেকে কেনা হচ্ছে এক কার্গো এলএনজি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জ্বালানি চাহিদা পূরণে আগামী আগস্ট মাসের জন্য এক কার্গো এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) কার্গো আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির। কাতার এনার্জি ট্রেডিং থেকে এ এলএনজি কিনতে ব্যয় ধরা হয়েছে ৫৫৬ কোটি ৭৬ লাখ টাকা।

আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সা‌লেহউ‌দ্দিন আহ‌মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এই আমদানির প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ অনুসারে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে স্পট মার্কেট থেকে এই এলএনজি আমদানি করা হচ্ছে। আগামী ৪-৫ আগস্ট ২০২৫ এর মধ্যে ৩৩তম কার্গোটি সরবরাহ করা হবে।

পেট্রোবাংলার মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) অনুসারে চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানকে দরপত্র আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। তিনটিই কারিগরি ও আর্থিকভাবে উপযুক্ত বিবেচিত হয়।

মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশের ভিত্তিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান কাতার এনার্জি ট্রেডিং এলএলসি, কাতার—এক কার্গো এলএনজি সরবরাহের অনুমোদন পায়। প্রতি এমএমবিটিইউ গ্যাসের মূল্য ধরা হয়েছে ১৩.২৪ মার্কিন ডলার। মোট ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে ব্যয় হবে ৫৫৬ কোটি ৭৬ লাখ টাকা।

এই এলএনজি সরবরাহের মাধ্যমে জাতীয় গ্রিডে গ্যাসের ঘাটতি কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। সরকার নিয়মিতভাবে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির মাধ্যমে দেশের জ্বালানি চাহিদা সামাল দেয়।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments