শুক্রবার, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদকারখানার একটি অংশ ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হামি ইন্ডাস্ট্রিজ
spot_img
spot_img

কারখানার একটি অংশ ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হামি ইন্ডাস্ট্রিজ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: অর্ধযুগের বেশি সময় ধরে লোকসানে থাকা হামি ইন্ডাস্ট্রিজ পিএলসি এবার ভাড়া আয়ের পথে হাঁটছে। ধারাবাহিক ক্ষতির ধাক্কা সামলাতে চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত তাদের কারখানার একটি অংশ ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পর্ষদ।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে জানা গেছে, সুইফট নেক্সাস কর্পোরেশনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে তালিকাভুক্ত এ প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী, ৩৫ হাজার বর্গফুট আয়তনের কারখানার মধ্যে ২ হাজার ৩৫০ বর্গফুট ব্যবহার করবে সুইফট নেক্সাস। আগামী সোমবার (১ সেপ্টেম্বর) থেকে এই ভাড়া কার্যকর হবে, যা চলবে টানা ৮ মাস।

এর আগে চলতি বছরের মার্চ থেকে একই কারখানার ৬ হাজার ৭২৫ বর্গফুট জায়গা লুব্রিকেন্ট এশিয়া লিমিটেডকে ভাড়া দিয়েছে হামি ইন্ডাস্ট্রিজ। দুই বছরের ওই চুক্তি অনুযায়ী প্রতি বর্গফুটে ২০ টাকা হিসেবে মাসে ১ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা পাচ্ছে কোম্পানিটি।

মূল ব্যবসা থেকে ছিটকে পড়া হামি ইন্ডাস্ট্রিজ দীর্ঘ বছর ধরেই দুরাবস্থায় রয়েছে। গত বছর ব্যবস্থাপনা পরিচালকের আকস্মিক মৃত্যুর পর কোম্পানিটি আরও অনিশ্চয়তায় পড়ে। ধারাবাহিক লোকসানের কারণে রিজার্ভেও বড় ঘাটতি তৈরি হয়েছে।

মাত্র সাড়ে ৭ কোটি টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির ৬৪ শতাংশেরও বেশি শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments