শুক্রবার, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাভারতকে হারিয়ে রানার্সআপ বাংলাদেশ
spot_img
spot_img

ভারতকে হারিয়ে রানার্সআপ বাংলাদেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বের শেষ ম্যাচে ভারতকে ৪-৩ গোলে হারাল বাংলাদেশ। প্রথম লিগে ভারতের কাছে ২-০তে হেরেছিল লাল-সবুজের মেয়েরা। শেষ ম্যাচ জিতে রানার্সআপ হয়ে আসর শেষ করল অর্পিতা বিশ্বাসরা। যদিও আসরের শিরোপা গেছে ভারতের ঘরে।

প্রথম লিগে ভুটানকে হারিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। নেপালকেও হারায় তারা। তবে ভারতের কাছে হেরে যায়। দ্বিতীয় লিগে নেপালের বিপক্ষে জয় পেলেও ভুটানের সঙ্গে ড্র করে পয়েন্ট হারায়।

ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই গোল পায় বাংলাদেশ। ২৫ সেকেন্ডে মামোনি চাকমার ক্রসে হেডে গোল করেন পূর্ণিমা চাকমা। সপ্তম মিনিটে ভারতের গোল ঠেকান অধিনায়ক অর্পিতা। তবে দুই মিনিট পর ডিফেন্সের ভুলে সমতায় ফেরে ভারত। গোল করেন অ্যালিশা লিংদো। ২৪ মিনিটে ভারতের আনুশকা সুযোগ নষ্ট করেন। ৩৪ মিনিটে আবারও এগিয়ে যায় বাংলাদেশ। পূর্ণিমার ক্রসে গোলকিপারের ভুলে বল পান আলপি আক্তার। জোরালো শটে তিনি জালে পাঠান।

প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির পর ৪৮ মিনিটে ব্যবধান বাড়ান সুরভী আকন্দ প্রীতি। মামোনি চাকমার পাসে গোল করেন তিনি। তবে ৬৫ মিনিটে ভারতের প্রকৃতি বর্মনের গোলে ব্যবধান কমে ৩-২ হয়। শেষ দিকে সুযোগ নষ্ট করেন সুরভী। এরপর ভারতের অধিনায়ক ঝুলনের দূরপাল্লার শটে গোল হজম করে বাংলাদেশ। সমতায় আসে ম্যাচ। তবে শেষ মুহূর্তে নাটকীয়তায় ম্যাচের ৯৫ মিনিটে সুরভীর শট ভারতের গোলকিপার ঠেকালেও বল ডিফেন্ডারের গায়ে লেগে জালে যায়। ৪-৩ গোলে জিতে মাঠ ছাড়ে বাংলাদেশ।

যদিও এই জয়ের পরও টুর্নামেন্টের শীর্ষে ওঠার সুযোগ নেই বাংলাদেশের। আগের ম্যাচে ভুটানের সঙ্গে ১-১ গোলে ড্র করায় বাংলাদেশের জন্য এই ম্যাচটি ছিল কেবল আনুষ্ঠানিকতা। পাঁচ ম্যাচে ৪টি জয়, ১টি ড্র এবং ১টি হারে বাংলাদেশের পয়েন্ট এখন ১৩। অন্যদিকে ভারত তাদের পাঁচটি ম্যাচেই জিতে ১৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments