ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কোপা আমেরিকার ফাইনাল ম্যাচের মঞ্চ মাতাবেন কলম্বিয়ান গায়িকা ও মডেল শাকিরা। এবারই প্রথমবার কোপার মঞ্চে গাইবেন এই পপ তারকা। আগামী ১৪ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে কোপা আমেরিকার ফাইনাল। এর মধ্যে হাফ টাইমের বিরতিতে মঞ্চে দেখা যাবে এই পপ তারকাকে। বিষয়টি নিশ্চিত করেছে লাতিন আমেরিকার ফুটবলের মহাদেশীয় নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

কনমেবলের সভাপতি আলেহান্দ্রো ডোমিনগেজ এক বিবৃতিতে বলেছেন, শাকিরা একজন অসাধারণ দক্ষিণ আমেরিকান তারকা যিনি সমগ্র বিশ্বকে মুগ্ধ করেছেন। তার গানগুলো গ্রহের প্রতিটি কোণে গাওয়া হয় এবং সবাইকে নাচের তালে মাতিয়ে দিয়ে তার শিল্পকে একটি বৈশ্বিক ঘটনায় রূপান্তর করে যা সীমানা অতিক্রম করে লাখ লাখ মানুষ উপভোগ করে৷আমরা নিশ্চিত যে কোপা আমেরিকা ইউএসএ ২০২৪-এ তার পারফরম্যান্স খেলাধুলার মাধ্যমে সুস্থতা এবং ঐক্যের বার্তাকে প্রতিফলিত করবে।
কার্ডি বি কে ফিচার করা শাকিরার গান ‘পুন্তেরিয়া’ ২০২৪ কোপা আমেরিকা কনমেবল কভারেজের অফিসিয়াল গান। মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল ম্যাচে প্রায় ৫৪ হাজার লোক উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments