ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুইটি হচ্ছে-
মেঘনা পেট্রোলিয়াম: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটি ১৭০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
আনোয়ার গ্যালভানাইজিং: গত ৩০ জুন, ২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের ঘোষিত ক্যাশ ডিভিডেন্ড বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। আলোচ্য অর্থবছরে কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments