শুক্রবার, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাক্রিকেট উন্মাদনা এবার সিলেটে
spot_img
spot_img

ক্রিকেট উন্মাদনা এবার সিলেটে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গত কয়েক দিন বিপিএল উন্মাদনার আড়ালে পড়ে ছিল জাতীয় দলের সিরিজ আয়োজন। ক্রিকেট উন্মাদনা এখন সিলেটে। কারণ, কাল থেকে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে গড়াচ্ছে তিন ম্যাচ টি২০ সিরিজ। লঙ্কানদের বিপক্ষে এ সিরিজটি বিশ্বকাপের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে কোচ চন্ডিকা হাথুরুসিংহে দলের সমন্বয় খোঁজার চেষ্টা করবেন।

২০২৩ সালের বিপিএলের পর টি২০ দলে বেশ কিছু পরিবর্তন এসেছিল। রনি তালুকদার, আফিফ হোসেন, শামীম পাটোয়ারিরা ছিলেন জাতীয় দলে। জাতীয় দলে নাম তুলেছিলেন তাওহিদ হৃদয়। বছর ঘুরতে না ঘুরতে টি২০ দলের বেশ কিছু জায়গায় পরিবর্তন আনা হয়েছে। আন্তর্জাতিক সিরিজের পাশাপাশি বিপিএলে ভালো করতে না পারায় বাদ পড়েন ওপেনার রনি তালুকদার। আফিফ হোসেন, শামীম পাটোয়ারিকেও রাখা হয়নি। তাদের জায়গায় নেওয়া হয়েছে এনামুল হক বিজয়, সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদকে। তারা ছিলেন টি২০ দল থেকে বাদ পড়া ক্রিকেটার।

সৌম্য ২০২২ সালের টি২০ বিশ্বকাপ খেললেও সাকিব আল হাসানের দলের সঙ্গী হতে পারেননি মাহমুদউল্লাহ। এশিয়া কাপের পরই বাদ পড়েন তিনি। ওয়ানডে দলেও ছিলেন অনিশ্চিত। ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে মিডল অর্ডার এ ব্যাটার দেখিয়ে দেন ফুরিয়ে যাননি। সেঞ্চুরি ইনিংস খেলে হাথুরুসিংহেকে বুঝিয়ে দেন একাগ্রতা, দৃঢ় প্রত্যয় থাকলে ভালো খেলায় বয়স বাধা হতে পারে না। বিশ্বকাপের পর বিপিএল দিয়ে টি২০ সিরিজে ফেরা নিশ্চিত করেন সিলেটে দারুণ এক ইনিংস খেলে।

বিপিএল শেষ করে, শিরোপা জয়ের উন্মাদনা নিয়ে গতকালই সিলেটে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেন অভিজ্ঞ এ ব্যাটার। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের উপব্যবস্থাপক শাহরিয়ার নাফীস জানান, টি২০ দলের সবাই এখন সিলেটে। আজ একসঙ্গে পুরো দলের অনুশীলন, কাল ম্যাচ।

প্রথমে ঘোষিত দল থেকে বাদ পড়তে হয়েছে স্পিনার আলিস আল ইসলামকে। চোটের কারণে ছিটকে গেছেন তিনি। তাঁর জায়গায় নেওয়া হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলি অনিককে। বিপিএলের স্লগে টানা ভালো খেলার পরও তাঁকে দলে না নেওয়ায় নির্বাচকদের এক হাত নিয়েছিলেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আলিসের চোট তাঁকে টি২০ দলে ফেরার সুযোগ করে দেয়।

সৌম্য খুব ভালো না করলেও অলরাউন্ডার কোটায় দলে ওয়ানডের পর টি২০তে ফেরেন। ওপেনার এনামুল হক বিজয়কেও নেওয়া হয়েছে বিপিএল পারফরম্যান্স দেখে। মূলত অভিজ্ঞ ক্রিকেটারদের দিয়ে বিশ্বকাপ দল গড়ার পরিকল্পনার অংশ এটি। এই মিশন নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে কাল থেকে শুরু হচ্ছে টি২০ সিরিজ।

 

ডেইলি শেয়ারবজাার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments