ডেইলি শেয়ারবাজার ডেস্ক: এশিয়া কাপের সূচি দেখে টিম ম্যানেজম্যান্টের কপালের চিন্তার ভাঁজ। গ্রুপ পর্বের দুই ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রিকেট দলকে উড়াল দিতে হবে শ্রীলঙ্কা-পাকিস্তানে। পাড়ি দিতে হবে ২ হাজার ৭৭০ কিলোমিটার পথ। বিমানবন্দরে নানা ধকলসহ বিড়ম্বনা এড়াতে চার্টার্ড ফ্লাইটে আসা-যাওয়ার ব্যবস্থা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

সূচি প্রকাশের পরদিন বৃহস্পতিবার (২০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। ‘আমাদের প্রথম ম্যাচটা খেলে আবার লাহোরে যেতে হবে। যেতে হবে, কিছু করার নেই। ৩১ তারিখের পর ৩ তারিখ আরেকটা ম্যাচ। ভ্রমণ যাতে আরামদায়ক হয় এজন্য এসিসি সিদ্ধান্ত নিয়েছে চার্টার্ড প্ল্যানে আসা-যাওয়া করবে।
গ্রুপ বি থেকে বাংলাদেশ প্রথম ম্যাচে লড়বে শ্রীলঙ্কার বিপক্ষে। ক্যান্ডিতে ম্যাচটি হবে ৩১ আগস্ট। আর দ্বিতীয় ম্যাচ খেলতে উড়াল দিতে হবে পাকিস্তানে। লাহোরে ৩ সেপ্টেম্বর সেই ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান।
এমন টুর্নামেন্টে ম্যাচ খেলতে এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দেওয়ার সঙ্গে ক্রিকেটাররা পরিচিত নন। ঘটতে পারে মনঃসংযোগ। হতে পারে শারীরিক সমস্যাও। হাইব্রিড মডেলে এশিয়া কাপ হওয়াতে বিসিবির মেনে নেওয়া ছাড়াও কোনো উপায় নেই।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


























Recent Comments