রবিবার, ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরখাঁটি সরিষার তেল চিনবেন যেভাবে
spot_img
spot_img

খাঁটি সরিষার তেল চিনবেন যেভাবে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজকাল প্রায় সব খাবারেই ভেজাল থাকে। চাল, আটা, ময়দা থেকে শুরু করে মসলা, এমনকি ভোজ্য তেলও ভেজাল থেকে বাদ যায় না। কিন্তু, দিনের পর দিন ভেজাল তেল খেলে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে। রান্নায় সরিষার তেল ব্যবহার বেশ প্রচলিত। দীর্ঘদিন ভেজাল সরিষার তেল খেলে বমি-পেট খারাপ, পেট ফোলা, সারা শরীরে ব়্যাশ, গ্লুকোমা এমনকি, দৃষ্টিশক্তিও চলে যেতে পারে৷ হৃৎপিণ্ড, শ্বাসযন্ত্রের রোগ, রক্তাল্পতার ঝুঁকিও বাড়ে ভেজাল তেল থেকে। সেক্ষেত্রে ভেজাল তেল চিনতে কয়েকটা পদ্ধতি অনুসরণ করতে পারেন। তাহলে বাড়িতে সহজেই সরিষার তেলের বিশুদ্ধতা এবং গুণমান পরীক্ষা করতে পারেন।

প্রথম পদ্ধতি: বাজার থেকে সরিষার তেল কিনে এনে ২-৩ ঘণ্টা রেফ্রিজেরেটরে রেখে দিন৷ তার পর ফ্রিজ থেকে বার করে দেখুন৷ যদি দেখেন তেলের খানিকটা জমে সাদা হয়ে গেছে, তাহলে বুঝবেন সেই তেলে ভেজাল রয়েছে৷ কারণ, খাঁটি সরিষার তেল কখনও জমে না, সবসময় তরল অবস্থায় থাকে৷

দ্বিতীয় পদ্ধতি: সরিষার তেলে ভেজাল আছে কি না, তা বোঝার একটা অত্যন্ত সহজ ঘরোয়া উপায় হচ্ছে, হাতের তালুতে আঙুল দিয়ে ঘষে দেওয়া৷ আপনার হাতের তালুতে একটুখানি সরিষার তেল নিন, তারপর একটু ঘষে নিন৷ যদি তেলের রঙ ছেড়ে যেতে শুরু করে, কোনও অন্যরকম গন্ধ পান, চিটচিটে ভাব অনুভব করেন, বুঝবেন সেই তেল ভেজাল৷

তৃতীয় পদ্ধতি: আসল সরিষার তেলে তীব্র ঝাঁঝাল গন্ধ থাকে, যা চোখে পানি এনে দেয়৷ ভেজাল সরিষার তেলের গন্ধ অতটা তীব্র হয় না৷

চতুর্থ পদ্ধতি: সরিষার তেলের রং খুব গাঢ় এবং ঘন হয়। তবে তেলে হালকা হলুদ রং দেখলে তাতে ভেজাল থাকার সম্ভাবনা থাকতে পারে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments