রবিবার, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাখালি পেটে লিচু খেলে যেসব সমস্যা হতে পারে
spot_img
spot_img

খালি পেটে লিচু খেলে যেসব সমস্যা হতে পারে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অন্যান্য মৌসুমি ফলের ভিড়ে বাজারে এখন মিলছে লিচুও। শুধু স্বাদ নয়, রসালো এই ফলটি পুষ্টিগুণেও ভরপুর। তবে পুষ্টিকর হলেও এই ফলে টক্সিন রয়েছে। সঠিক উপায়ে লিচু না খেলে বমি, ডায়ারিয়া, মাথা ঘোরা, এমনকী অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। লিচু ঠিকমতো পরিষ্কার করে না খেলেও নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দিতে পারে।

এই সময়ে’র এক প্রতিবেদন বলছে, লিচুতে হাইপোগ্লাইসিন এ এবং মিথিলিন সাইক্লোপ্রোপাইল-গ্লাইসিন (এমসিপিজি) নামে কিছু বিষাক্ত উপাদান থাকায় লিভারে গ্লুকোজ় তৈরি হতে দেয় না। এ কারণে খালি পেটে লিচু খেলে হঠাৎ করে ব্লাড সুগার লেভেল কমে যায়। এই অবস্থাকে ‘হাইপোগ্লাইসেমিয়া’বলে। যে সব বাচ্চারা অপুষ্টিতে ভোগে, তাদের ক্ষেত্রে এই অবস্থা আরও মারাত্মক হতে পারে। অনেক সময়ে এই বিষাক্ত পদার্থগুলো মস্তিষ্কে প্রদাহ তৈরি করে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৫ বছরের কম বয়সি বাচ্চা এবং যারা অপুষ্টিজনিত রোগে ভুগছে তাদের খালি পেটে লিচু খাওয়া উচিত নয়। এই ফল লিভারে ফ্যাটি অ্যাসিড অক্সিডেশন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে। দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পর লিচু খেলে রক্তে শর্করা কমে গিয়ে দুর্বলতা, বমি, খিঁচুনি বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। এই অবস্থা এনসেফলাইটিস বা ব্রেন ফিভারের অন্যতম কারণ।

লিচু খাওয়ার সঠিক উপায়

ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর লিচু গরমে শরীরকে হাইড্রেটেড রাখে এবং শক্তি জোগায়। এই ফল খাওয়ার সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরি। যেমন-

খালি পেটে লিচু খাওয়া এড়িয়ে চলুন

একসঙ্গে অনেকটা পরিমাণ লিচু খাওয়া ঠিক নয়। দিনে ৭-৮টির বেশি লিচু না খাওয়াই ভালো।

খাওয়ার আগে অবশ্যই লিচু ভালো করে পরিষ্কার করে নেবেন।

লিভারের সমস্যা থাকলে বা অপুষ্টিজনিত রোগে ভুগলে কিংবা ডায়াবিটিস থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে লিচু খান।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments