শনিবার, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়গণপূর্ত অধিদপ্তরের দর তপশিল পর্যালোচনায় কমিটি গঠন
spot_img
spot_img

গণপূর্ত অধিদপ্তরের দর তপশিল পর্যালোচনায় কমিটি গঠন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: গণপূর্ত অধিদপ্তরের দর তপশিল (রেট শিডিউল) পর্যালোচনার জন্য সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (উন্নয়ন অনুবিভাগ-১) আহ্বায়ক করে গঠিত এ কমিটিতে রয়েছেন বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক পদমর্যাদার একজন প্রতিনিধি; বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের অধ্যাপক পদমর্যাদার একজন প্রতিনিধি; স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদমর্যাদার একজন প্রতিনিধি; সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদমর্যাদার একজন প্রতিনিধি এবং গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পদমর্যাদার একজন প্রতিনিধি।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব (পরিকল্পনা শাখা-২) এই কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির কার্যপরিধিতে উল্লেখ রয়েছে- এই কমিটি দর তপশিলের আইটেমের দর বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা, তা যাচাইপূর্বক দ্রুত প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করবে। কমিটি প্রযোজনা সদস্য কো-অপ্ট করতে পারবে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments