ডেইলি শেয়ারবাজার ডেস্ক: চলতি সপ্তাহে (১৭-২১ মে’২৬) শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩১ কোম্পানির লেনদেন স্থগিত। মালিকানা নির্ধারণের জন্য রেকর্ডের কারণে চলতি সপ্তাহে এই ৩১ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত করা হয়েছে। রেকর্ড ডেট পর্যন্ত যাদের কাছে এই ৩১ কোম্পানির শেয়ার থাকবে তারাই হবে কোম্পানিগুলোর শেয়ারহোল্ডার।
আর রেকর্ড ডেটের আগে যারা নতুন করে শেয়ার ক্রয় করবে তারাও ওই ৩১কোম্পানির শেয়ারহোল্ডার হিসেবে বিবেচিত হবেন। এর ফলে ওই ৩ কোম্পানির মধ্যে যেগুলো ডিভিডেন্ড ঘোষণা করেছে সেগুলো পাবেন।
লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ব্র্যাক ব্যাংক, মেঘনা ইন্স্যুরেন্স, ঢাকা ব্যাংক, বাটা সু, ডাচ-বাংলা ব্যাংক, ইউনাইটেড ফাইন্যান্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, হাইডেলবার্গ সিমেন্ট, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া, পূবালী ব্যাংক, ব্যাংক উত্তরা ব্যাংক, এসবিএসি ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউসিবি, এনসিসি ব্যাংক, রিপাবলিক ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স, সাউথইস্ট ব্যাংক, ইসলামী ব্যাংক, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, এবি ব্যাংক, রেকিট ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এশয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স এবং প্রাইম ইন্স্যুরেন্স।
১৭ মে
এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে এদিন মেঘনা ইন্স্যুরেন্স ও ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
কোম্পানি ২টির মধ্যে ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের জন্য মেঘনা ইন্স্যুরেন্স ১০ শতাংশ ক্যাশ এবং ব্র্যাক ব্যাংক ১৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে।
১৮ মে
এদিন এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে ঢাকা ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে।
১৯ মেবাংলাদেশি কোম্পানি প্রোফাইল
এদিন এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে বাটা সু, ডাচ-বাংলা ব্যাংক ও ইউনাইটেড ফাইন্যান্সের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
কোম্পানি ৩টির মধ্যে ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য বাটা সু ১০৫ শতাংশ ক্যাশ, ডাচ-বাংলা ব্যাংক ২৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক এবং ইউনাইটেড ফাইন্যান্স ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
২০ মে
এদিন এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে সেন্ট্রার ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, হাইডেলবার্গ সিমেন্ট, ইউনাইটেড ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া, পূবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, এসবিএসি ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ইউসিবির শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
কোম্পানিগুলোর মধ্যে ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য সেন্ট্রাল ইন্স্যরেন্স ১২ শতাংশ ক্যাশ, পিপলস ইন্স্যুরেন্স, ১০.৫০ শতাংশ ক্যাশ, হাইডেলবার্গ সিমেন্ট ১১ শতাংশ ক্যাশ, ইউনাইটেড ইন্স্যুরেন্স ১৫ শতাংশ ক্যাশ, ব্যাংক এশিয়া ৮.৫০ শতাংশ ক্যাশ ও ৮.৫০ শতাংশ স্টক, পূবালী ব্যাংক ১৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ স্টক, উত্তরা ব্যাংক ৫ শতাংশ ক্যাশ ও ২৫ শতাংশ স্টক এবং মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচ্য সময়ের জন্য ইউসিবি এবং এসবিএসি ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
২১ মে
এদিন এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে এনসিবি ব্যাংক, রিপাবলিক ইন্স্যুরেন্স, তাকাফুল ইন্স্যুরেন্স, সাউথইস্ট ব্যাংক, ইসলামী ব্যাংক, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, এবি ব্যাংক, রেকিট বেনকিজার, আইএফআইসি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, রূপালী ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স ও প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন স্থগিত থাকবে।
কোম্পানিগুলোর মধ্যে ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য এনসিসি ব্যাংক ১৭ শতাংশ ক্যাশ ও ৪ শতাংশ স্টক, রিপাবলিক ইন্স্যুরেন্স ১০.২৫ শতাংশ ক্যাশ, তাকাফুল ইন্স্যুরেন্স ১০ শতাংশ ক্যাশ, সাউথইস্ট ব্যাংক ৩ শতাংশ ক্যাশ ও ৭ শতাংশ স্টক, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ১১ শতাংশ ক্যাশ, রেকিট বেনকিজার ১৭৩০ শতাংশ চূড়ান্ত ক্যাশ, এক্সপ্রেস ইন্স্যুরেন্স ৫ শতাংশ ক্যাশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স ১৪ শতাংশ ক্যাশ এবং প্রাইম ইন্স্যুরেন্স ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আলোচ্য সময়ের জন্য মার্কেন্টাইল ব্যাংক, রূপালী ব্যাংক, এনআরবিসি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক এবং ইসলামী ব্যাংক ডিভিডেন্ড না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ


























Recent Comments