ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৭ জুলাই, রোববার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বস্ত্র খাতের জাহিন স্পিনং লিমিটেড গতকাল ১৬ জুলাই, শনিবার থেকে স্বাভাবিক উৎপাদন পুনরায় শুরু করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, জাহিন স্পিনং লিমিটেডের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তের পর নতুন মেশিন স্থাপন ও কারখানা মেরামোতের পর গতকাল কোম্পানিটি স্বাভবিক উৎপাদনে ফিরেছে।
জাহিন স্পিনিংয়ের শেয়ার আজ সর্বশেষ ১৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়েছে। কোম্পানিটি ৪৬২ বারে ১৭ লাখ ৫২ হাজার ৪৬৩টি শেয়ার লেনদেন করে যার বাজার মূল্য ২ কোটি ৩৩ লাখ ১০ হাজার টাকা।
উল্লেখ্য, এর আগে নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত কোম্পানিটির কারখানায় বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত ১টার দিকে কারখানায় আগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে কারখানাটির ব্লো রুম, কাডিং, ড্রইং, সিমপ্রেকত্স অটো কোন, জেনারেটর, এসি প্লান্ট, স্টিল বিল্ডিং, শেড এবং গুদামের ব্যাপক ক্ষতি হয়েছিলো বলে জানা যায়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

































Recent Comments