ডেইলি শেয়ারবাজার ডেস্ক: তেঁতুল মানেই জিভে জল। তেঁতুলে রয়েছে প্রচুর পুষ্টি ও ভেষজ গুণ। তেঁতুল উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণের পাশাপাশি তেঁতুলে থাকা ভিটামিন ও মিনারেল স্বাস্থ্যের জন্য উপকারি। তাই এ গরমে খেতে পারেন তেঁতুলের শরবত।
এই গরমে তেঁতুলের শরবত আপনার শরীর ও মন জুড়াতে ভালো ভূমিকা রাখবে। তাহলে জেনে নেয়া যাক যেভাবে তৈরি করবেন তেঁতুলের শরবত।

উপকরণ-
*দুই টেবিল-চামচ তেঁতুলের ক্বাথ
*চিনি স্বাদ অনুযায়ী
*আধা চা-চামচ জিরাগুঁড়া
*মরিচ স্বাদ অনুযায়ী
*বিট লবণ স্বাদ মতো
*লেবুর টুকরা
*বরফের টুকরা
মসলা তৈরি-
প্যানে প্রথমে শুকনা মরিচ টেলে নিন। লাল লাল থাকতেই নামিয়ে নিন। গোল মরিচ ও জিরাও টেলে নিন। জিরা খুব অল্প টালবেন। বেশি ভাজলে পুড়ে তিতা হয়ে যাবে। রং পরিবর্তিত হলেই নামিয়ে নেবেন। গরম থাকতেই ভালো করে মিহিগুঁড়া করে মুখ বন্ধ বয়ামে রাখুন।
তৈরি প্রণালী- তেঁতুল পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন। ঠাণ্ডা বা সাধারণ তাপমাত্রার পানি দিয়ে তেঁতুলে ক্বাথ বের করে নিন। তেঁতুলের দানা ও ময়লা ছেঁকে ফেলুন। তবে হাত দিয়ে ছাকনি দিয়ে নয়। এর সঙ্গে পরিমাণ মতো পানি ও সব উপকরণ দিয়ে মিশিয়ে স্বাদ অনুযায়ী লবণ, চিনি এবং গুঁড়ামরিচ দিন। বোতলে ভরে ফ্রিজে রাখুন।
পরিবেশন করুন ঠাণ্ডা ঠাণ্ডা টক-মিষ্টি-ঝাল শরবত আপনার পছন্দ মত বরফকুচি ও লেবুর টুকরা অথবা পুদিনাপাতা দিয়ে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


























Recent Comments