ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দিন যত যাচ্ছে ততই শেয়ার দর বৃদ্ধি পাচ্ছে। এতে বিনিয়োগকারীরা পূর্বের ক্ষতি পুষিয়ে মুনাফার স্বাদ নিচ্ছেন। তবে শেয়ার দর অতিরিক্ত বেড়ে গেলে কোম্পানির পিই রেশিও বেড়ে ৪০ এর বেশি হয়ে যায় তখন তা ঝুঁকিপূর্ণ কোম্পানি হিসেবে চিহ্নিত করা হয়। এছাড়া খাতওয়ারি পিই রেশিও বৃদ্ধি পেলেও তা ঝুঁকিপূর্ণ খাত হিসেবে চিহ্নিত করা হয়।

ডিএসই সূত্রে জানা যায়, ৬ খাতের পিই রেশিও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। খাতগুলো হলো: বস্ত্র খাত, চামড়া খাত, আর্থিক খাত, ভ্রমণ ও অবকাশ খাত, কাগজ ও প্রকাশনা খাত এবং পাট খাত।
এদিকে গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কিছুটা বেড়েছে। গত সপ্তাহের শুরুতে ডিএসইর পি/ই ছিল ২০.৬০ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ২০.৭১ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.১১ পয়েন্ট বা ০.৫৩ শতাংশ বেড়েছে।
সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.৮১ পয়েন্টে। এছাড়া তথ্য প্রযুক্তি খাতের ৩০.৫৩ পয়েন্টে, বস্ত্র খাতের ৪৮.৭৩ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ২১.৬৪ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৬.৫১ পয়েন্টে, বীমা খাতের ২২.৫১ পয়েন্টে, বিবিধ খাতের ৩৫.৬৩ পয়েন্টে, খাদ্য খাতের ৩৭.১৪ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১৩.১৫ শতাংশ, চামড়া খাতের ১৪৮.৫৯ পয়েন্টে, সিমেন্ট খাতের ২৮.৬৫ পয়েন্টে, আর্থিক খাতের ১১৩.১৬ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ৩৬৫.৩৮ পয়েন্টে, পেপার খাতের ৪৯.৫১ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ১৪.৭৪ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ৩২.০১ পয়েন্টে, সিরামিক খাতের ৩৫.৮৫ পয়েন্টে এবং পাট খাতের পিই (-) ৪২.৫৪ পয়েন্টে অবস্থান করছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.
























Recent Comments