বৃহস্পতিবার, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদডাইরেক্ট লিস্টিং বিধি নিয়ে শীর্ষ কোম্পানিগুলোর সঙ্গে বিএসইসির বৈঠক
spot_img
spot_img

ডাইরেক্ট লিস্টিং বিধি নিয়ে শীর্ষ কোম্পানিগুলোর সঙ্গে বিএসইসির বৈঠক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশি-বিদেশি লাভজনক কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান মোঃ মাসুদ খান। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) পাশাপাশি সরাসরি তালিকাভুক্তি বিধিমালার আওতায় ভাল কোম্পানিগুলোকে বাজারে আসার সুযোগ দেওয়ার কথা জানান তিনি। এছাড়া একইসঙ্গে আইপিওর মাধ্যমে নতুন শেয়ার ইস্যুর পাশাপাশি উদ্যোক্তাদের শেয়ারের একটি অংশ বিক্রি করার সুযোগ দেওয়ার জন্য হাইব্রিড পদ্ধতির বিধিমালা প্রণয়নের কথাও বিএসইসি ভাবছে বলে জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিএসইসির সম্মেলন কক্ষে দেশি-বিদেশি কিছু কোম্পানির শীর্ষস্থানীয় কর্মকর্তা ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে সরাসরি তালিকাভুক্তি বিধিমালা’২০২৬ এর খসড়া নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান সভাপতিত্ব করেন। সভায় বিএসইসির কমিশনারবৃন্দ, ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ -এর ব্যবস্থাপনা পরিচালকবৃন্দসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) প্রেসিডেন্ট, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) এর প্রেসিডেন্ট, বিভিন্ন তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানি, মার্চেন্ট ব্যাংক, ইস্যু ম্যানেজার, পেশাজীবী সংগঠন এবং পুঁজিবাজারের অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় প্রতিনিধিরাসহ আরো অনেকে অংশগ্রহণ করেন।

সভায় ইউনিলিভার, মেটলাইফ, নেসলে বাংলাদেশ, বাংলালিংক, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বিকাশ, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস, এসেসনসিয়াল ড্রাগস, সিনোভিয়া ফার্মাসিউটিক্যালস, নগদ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই), প্রাণ-আরএফএল গ্রুপ, ডিবিএল গ্রুপ, আবুল খায়ের গ্রুপ, ইউনিক গ্রুপ, কাজি ফার্মস গ্রুপ, কনফিডেন্স গ্রুপ, কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার পিএলসি, বিআরবি ক্যাবলস, এডিসন পাওয়ার, এডিসন ফুটওয়্যার, বোরাক রিয়েল এস্টেট, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী, সিলেট গ্যাস ফিল্ড লি., অনন্ত গ্রুপ, এসিআই পিএলসি, নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, ওয়ালটন, আকিজ রিসোর্সেস, ইমপ্রেস-নিউটেক্স কম্পোজিট টেক্সটাইল লিমিটেড, ন্যাশনাল পলিমার, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড, সেভেন রিংস সিমেন্ট এর শীর্ষ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় খসড়া “Bangladesh Securities and Exchange Commission (Direct Listing of Securities on the Stock Exchange) Rules, 2026”-এর উপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। প্রেজেন্টেশনে প্রস্তাবিত রুলসের আওতায় সরাসরি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির জন্য যোগ্য কোম্পানি, তাদের আবেদন ও তালিকাভুক্তির শর্ত ও প্রাইস ডিসকভারি প্রসেস, ইত্যাদি বিষয় তুলে ধরা হয়। সভায় উপস্থিত অংশীজনদের পক্ষ থেকে খসড়া বিধিমালার বিভিন্ন বিধি ও প্রস্তাবিত ব্যবস্থার বিষয়ে তাঁদের মতামত, পর্যবেক্ষণ, পরামর্শ ও বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়। বিশেষ করে ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে প্রকৃত ও সক্ষম কোম্পানিকে পুঁজিবাজারে সম্পৃক্ত করার পাশাপাশি বিনিয়োগকারীদের স্বার্থ ও বাজারের শৃঙ্খলা নিশ্চিত করার বিষয়ে অংশীজনরা বিভিন্ন মতামত প্রদান করেন।

সভায় বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান অন্যান্যের মধ্যে বলেন, দেশের পুঁজিবাজারে মৌলভিত্তিসম্পন্ন কোম্পানির সংখ্যা এখনও পর্যাপ্ত নয়। এ অবস্থায় ভালো ও স্বনামধন্য ফ্ল্যাগশিপ কোম্পানিগুলোকে ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে পুঁজিবাজারে সম্পৃক্ত করে বাজারের গভীরতা ও পরিধি বাড়াতে চায় কমিশন। এর ফলে পুঁজিবাজারে ভালো কোম্পানির অংশগ্রহণ বাড়ার পাশাপাশি দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার এবং বিদেশি বিনিয়োগের সুযোগ সম্প্রসারণের পথও সুগম হবে বলে তিনি উল্লেখ করেন।

তালিকাভুক্তিতে আগ্রহী কোম্পানিগুলোর উদ্দেশ্যে বিএসইসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্তির মাধ্যমে একটি কোম্পানির সুনাম ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায় এবং একটি শক্তিশালী করপোরেট ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ সৃষ্টি হয়। একইসঙ্গে তালিকাভুক্ত কোম্পানি হিসেবে বিভিন্ন কর-সুবিধা, কোম্পানির মূল্য বৃদ্ধি এবং শেয়ারের তারল্য বৃদ্ধির সুযোগ তৈরি হয়। এতে কোম্পানির সাকসেসররাও তাদের শেয়ার লিকুইড করার সুযোগ বা সুবিধা পান। ভবিষ্যতে কোম্পানির সম্প্রসারণে অতিরিক্ত পুঁজির যোগান পেতেও এটি সহায়তা করবে।Banking

তিনি আরও বলেন, ডাইরেক্ট লিস্টিংয়ের পাশাপাশি কমিশন আইপিও বিধিমালাকেও আরও বাস্তবসম্মত ও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে। এর মাধ্যমে কোম্পানিগুলো যাতে একইসঙ্গে বিদ্যমান শেয়ার অফলোড এবং নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে—অর্থাৎ একটি হাইব্রিড পদ্ধতিতে—পুঁজিবাজারে আসতে পারে, সে বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। এতে ভালো ও যোগ্য কোম্পানিগুলোর পুঁজিবাজারে তালিকাভুক্তির সুযোগ আরও সম্প্রসারিত হবে এবং বাজারে নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে।

সভায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের শীর্ষ প্রতিনিধিদের কেউ কেউ ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে এবং কেউ কেউ একইসাথে শেয়ার অফলোড ও আইপিও’র মাধ্যমে অর্থ্যাৎ হাইব্রিড পদ্ধতিতে পুঁজিবাজারে আসার আগ্রহ প্রকাশ করেন। সভায় অংশগ্রহণকারী পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির বিষয়ে কমিশনের উদ্যোগকে স্বাগত জানান এবং এ বিষয়ে কমিশনকে প্রয়োজনীয় সহযোগিতা ও মতামত প্রদানের আশ্বাস দেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments