ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃত্যু হলো ১ হাজার ৬২৮ জনের। তাদের মধ্যে ঢাকার ৮৮৮ ও ঢাকার বাইরের ৬৮৭ জন। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ঢাকার হাসপাতালগুলোয় ১৩৮ ও ঢাকার বাইরে ৩৩০ জন ভর্তি হয়েছেন। এ বছর এখন পর্যন্ত ৩ লাখ ১২ হাজার ৩৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ২৮১ জনের। এ ছাড়া ২০২১ সালে ১০৫, ২০২০ সালে ৭ এবং ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments