ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অনেকেই আছেন যারা একটু ভিন্ন স্বাদে চা খেতে বেশ পছন্দ করেন। আর ভিন্ন স্বাদের তেঁতুল চা খেতে পাড়ি জমান বিভিন্ন চায়ের বাড়ি, চা ঘর অথবা চায়ের স্টোরে। আজ তবে জেনে নেয়া যাক, যেভাবে ঘরে বসে তৈরি করবেন ভিন্ন স্বাদের এই তেঁতুল চা। তেঁতুল চা রেসিপি-

উপকরণ:
* তেঁতুল ২ টি
* চিনি স্বাদমতো
* বিট লবণ স্বাদমতো
* কাঁচামরিচ ১/২ কুচি চা চামচ
* চা পাতা আধা চা-চামচ।
প্রনালী:
তেঁতুলে অল্প পানি দিয়ে হাত দিয়ে তেঁতুলের মাড় বের করে নিন। চুলায় ২ কাপ পানি দিন। ১ কাপ এর চেয়ে একটু বেশি পানি থাকতে তেঁতুলের মাড় ঢেলে দিন। ১ মিনিট পর চিনি, কাঁচা মরিচ, বিট লবণ স্বাদমতো দিন এবং ভালোভাবে নাড়তে থাকুন। এভাবে ১ মিনিট জ্বাল দিতে থাকুন। চা পাতা দিয়ে সাথে সাথে নামিয়ে নিন। ছেঁকে নিন। তৈরি হয়ে গেল তেঁতুল চা। এবার নিজের মত পরিবেশন ও উপভোগ করুন তেঁতুল চা।
উল্লেখ্য, তেঁতুলে টারটারিক এসিড থাকায় খাবার সহজে হজম এ সহায়তা করে। পেটের বায়ু, হাত-পা জ্বালায় তেঁতুলের শরবত খুব উপকারী। রক্তে কোলেস্টেরল কমানোর কাজে আধুনিককালে তেঁতুল ব্যবহার হচ্ছে। জ্বরে ভোগা রোগীর জ্বর কমানোর জন্য এ ফল ব্যবহৃত হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments