শুক্রবার, ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়এপিসিটিটির পরিষদের সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ
spot_img
spot_img

এপিসিটিটির পরিষদের সদস্য নির্বাচিত হলো বাংলাদেশ

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের (ইউএন-এসকাপ) এশিয়ান অ্যান্ড প্যাসিফিক সেন্টার ফর ট্রান্সফার অব টেকনলজি-এপিসিটিটির পরিচালনা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৮ মে) ইউনএন-এসকাপের ৭৯তম কমিশন অধিবেশনের সমাপনী সভা চলাকালীন নির্বাচনের এ ফল ঘোষণা করা হয়।

ব্যাংককের বাংলাদেশ দূতাবাস জানায়, চীন, ইরান, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া প্রজাতন্ত্র, রাশিয়ান ফেডারেশন, তাজিকিস্তান, থাইল্যান্ড এবং উজবেকিস্তানও এ পরিচালনা পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়।

স্বাগতিক দেশ হিসেবে ভারত এই গভর্নিং কাউন্সিলের স্থায়ী সদস্য। নতুন সদস্যরা ২০২৩ থেকে ২০২৬ সময়ের জন্য পরিচালনা পরিষদে দায়িত্ব পালন করবে।

এপিসিটিটি ভারতের নয়াদিল্লিতে অবস্থিত ইউএন-এসকাপ-এর একটি আঞ্চলিক প্রতিষ্ঠান। যেটি বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ইউএন-এসকাপ-এর সদস্য রাষ্ট্রের সক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তির বিকাশ ও হস্তান্তরের জন্য কাজ করে থাকে।

বাংলাদেশ গত বছরের ইউএন-এসকাপ-এর ৭৮তম কমিশন অধিবেশনে চারটি আঞ্চলিক প্রতিষ্ঠানের সদস্য নির্বাচিত হয়। এখন বাংলাদেশই একমাত্র দেশ যেটি ইউএন-এসকাপ-এর পাঁচটি আঞ্চলিক প্রতিষ্ঠানের গভর্নিং কাউন্সিলের নির্বাচিত সদস্য।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments