রবিবার, ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকতেহরান বোমা বানাবে না, তবে ইউরেনিয়াম সমৃদ্ধ করবে: পেজেশকিয়ান
spot_img
spot_img

তেহরান বোমা বানাবে না, তবে ইউরেনিয়াম সমৃদ্ধ করবে: পেজেশকিয়ান

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পারমাণবিক অস্ত্র না বানানোর বিষয়ে ইরান প্রতিশ্রুতি দিতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে একই সঙ্গে তিনি বলেছেন, ‘তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ছাড়বে না।’

১৪ দফার সমঝোতা পরবর্তী আলোচনার জন্য সুইজারল্যান্ডে যখন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা উপস্থিত হয়েছেন, তখনই পেজেশকিয়ান এমন মন্তব্য করলেন। এই আলোচনায় যোগ দেওয়ার আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সাংবাদিকদের জানান, ইরান প্রাথমিক চুক্তিতেই পারমাণবিক অস্ত্র সংগ্রহ বা উন্নয়ন না করার ব্যাপারে সম্মত হয়েছে।

তবে বিদ্যমান সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে কী হবে, সে সিদ্ধান্ত ৬০ দিনের আলোচনার জন্য তুলে রাখা হয়েছে। সুইজারল্যান্ডে সেই আলোচনা শুরু হচ্ছে। দুই দেশের মধ্যে এর আগের আলোচনাগুলোতেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়টি মূখ্য ছিল। এ নিয়ে একমত হতে না পারায় সেসব আলোচনায় অচলাবস্থা তৈরি হয়।

রোববার ইরানি প্রেসিডেন্টের সরকারি ওয়েবসাইটে পেজেশকিয়ানের বক্তব্য প্রকাশ করা হয়েছে। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের দাবি- ইরান যেন পারমাণবিক বোমা তৈরি না করে। এটি নতুন কোনো বিষয় নয়। আমরাও লিখিতভাবে বলতে পারি যে, বোমা তৈরির কোনো ইচ্ছা আমাদের নেই।’

পেজেশকিয়ান আরও বলেন, ‘তবে আমরা আমাদের সমৃদ্ধকরণের অধিকার ছেড়ে দেব না। আর অন্য পক্ষের এই অধিকার মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।’

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments