বুধবার, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাত্বকের উজ্জ্বলতা বাড়ায় কলার ফেস প্যাক
spot_img
spot_img

ত্বকের উজ্জ্বলতা বাড়ায় কলার ফেস প্যাক

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে অনেকেই ঘন ঘন পার্লারে যান। এতে সময়-টাকা দুটোই খরচ হয়। এর চেয়ে ভালো বাড়িতে বসে ঘরোয়া ফেস মাস্ক ব্যবহার করা। এর জন্য দরকার কলা আর সামান্য কিছু ঘরোয়া উপাদান ব্যবহার। কলায় থাকা ভিটামিন, অ্যান্টি অক্সিডেন্ট এবং ময়েশ্চারাইজিং উপাদান ত্বককে উজ্জ্বলতা, পুষ্টি, আর্দ্রতা দেয়।

কোন ত্বকের জন্য কোন ধরনের কলার মাস্ক ব্যবহার করবেন-

১. আপনার ত্বক যদি শুষ্ক হয় তাহলে কলার সাথে মধু মেশান। এর জন্য প্রয়োজন অর্ধেক পাকা কলা ও ১ চা চামচ মধু। কলা চটকে মেখে মধু মিশিয়ে সেটার মসৃণ পেস্ট তৈরি করুন। তারপর সেটি মুখে ও ঘাড়ে লাগান। প্রায় ১৫-২০ মিনিট পর পানি দিয়ে ভালো করে মুখ ধুয়ে ফেলুন। নিয়মিত এই মাস্ক ব্যবহারে শুষ্ক টানটান ত্বককে আরাম দেবে, উজ্জ্বল করে তুলবে।

২. সব ধরণের ত্বকেই ব্যবহার করতে পারেন কলা-দইয়ের ফেস প্যাক। অর্ধেক কলার সাথে ১-২ দুই চামচ টক দই মেশান। কলা চটকে,দই মিশিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগান। ১৫ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এই ফেস প্যাক ব্যবহার করলে ত্বক সতেজ হয়। মসৃণ দেখায়।

৩. যাদের ত্বক নিষ্প্রাণ, ক্লান্ত তারা সবাই এই ফেসপ্যাক অবশ্যই বানাতে পারেন। এর জন্য প্রয়োজন একটি অর্ধেক কলা, ১ চা চামচ মধু, এক চিমটে হলুদ। এসব উপাদান ভালোভাবে মিশিয়ে পেস্ট করে মুখে লাগান। ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেলুন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments