ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ৩ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে উঠে এসেছে এইচ আর টেক্সটাইল লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৪০ পয়সা বা ১০.০০ শতাংশ কমেছে। এদিকে প্রাইম ফাইন্যান্সের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৮.০০ শতাংশ কমে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং পিপলস লিজিংয়ের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৭.১৪ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, ফারইস্ট ফাইনান্স, এফএএস ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, এপ্রিমিয়ার লিজিং, সমতা লেদার এবং ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ























Recent Comments