ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ২৯ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বা ৬.৯৪ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩০ টাকা ৮০ পয়সা। এদিকে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড দর ৯ টাকা বা ৫.৭৪ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং এম্বি ফার্মাসিউটিক্যালস ২৬ টাকা ৫০ পয়সা বা ৪.১২ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- পেপার প্রসেসিং, লিব্রা ইনফিউশনস, মিরাকল ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ মনোস্পুল পেপার, অ্যাডভেন্ট ফার্মা, ডেফোডিল কম্পিউটারস এবং জেমিনি সী ফুড লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments