ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি দুটি হচ্ছে– জাহিন স্পিনিং এবং বারাকা পাওয়ার লিমিটেড।
তথ্যমতে, কোম্পানি দুইটিকে ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
কোম্পানি দুইটির উৎপাদন ৬ মাসের বেশি সময় ধরে বন্ধ থাকায় সিকিউরিটিজ আইনে শেয়ারের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।
উল্লেখ্য, আজ ২২ সেপ্টেম্বর থেকে কোম্পানি ২টি জেড’ ক্যাটাগরিতে লেনদেন করছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ
































Recent Comments