সোমবার, ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদদুর্গাপূজার ছুটির আগে শনিবারও চালু থাকবে ডিএসইর লেনদেন
spot_img
spot_img

দুর্গাপূজার ছুটির আগে শনিবারও চালু থাকবে ডিএসইর লেনদেন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দুর্গাপূজার ছুটির আগে আগামী শনিবার (১৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম স্বাভাবিকভাবে চালু থাকবে। এ ছাড়া ১৮ ও ১৯ অক্টোবরও নিয়মিত কার্যক্রম চলবে। এরপর টানা তিন দিনের ছুটিতে বন্ধ থাকবে দেশের পুঁজিবাজার।

রোববার (১১ অক্টোবর) ডিএসইর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৭, ১৮ ও ১৯ অক্টোবর ডিএসইতে নিয়মিত লেনদেন ও প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ অক্টোবর থেকে ছুটি শুরু হবে।

সরকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর সাধারণ ছুটি ঘোষণা করেছে। ফলে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিন দেশের পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।

ছুটি শেষে আগামী ২৫ অক্টোবর থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়মিত লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম পুনরায় শুরু হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments