শুক্রবার, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeজাতীয়দেশজুড়ে গত ২৪ ঘন্টায় রেকর্ড ৩২৪ পুলিশ সদস্য করেনায় আক্রান্ত
spot_img
spot_img

দেশজুড়ে গত ২৪ ঘন্টায় রেকর্ড ৩২৪ পুলিশ সদস্য করেনায় আক্রান্ত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

দেশজুড়ে করোনায় গত ২৪ ঘণ্টায় ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাংলাদেশ পুলিশের আরো ৩২৪ জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এটিই পুলিশ বাহিনীতে ২৪ ঘণণ্টায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এ নিয়ে আইনশৃঙ্খলার এই বাহিনীতে মোট ৫ হাজার ৮৩১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল এই সংখ্যা ছিল ৫ হাজার ৫০৭। সংক্রমণের শুরু থেকে একক পেশা হিসেবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন পুলিশের সদস্যরা।

বৃহস্পতিবার পুলিশে আক্রান্তের বিষয়ে সর্বশেষ হালনাগাদ তথ্য থেকে এসব জানা গেছে। এর আগে গত ১৬ই মে একদিনে পুলিশ বাহিনীতে সর্বোচ্চ ২৪১ জন আক্রান্ত হয়েছিলেন।

পুলিশ সদরদপ্তর ও ডিএমপি সূত্রে জানা গেছে, চলমান করোনা যুদ্ধে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশে কর্মরত ও সংযুক্ত মোট ১৭ সদস্য মৃত্যুবরণ করেছেন। যার মধ্যে ১৫ জন পুলিশ কর্মকর্তা বাকি দুজন সিভিল কর্মকর্তা যারা পুলিশে সংযুক্ত ছিলেন।

করোনায় আক্রান্ত পুলিশের সদস্যদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১ হাজার ৭৭৭ জন সদস্য আক্রান্ত হয়েছেন। এদিকে বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশ পুলিশের ২ হাজার ১২২ জন পুলিশ সদস্য করোনা জয় করে সুস্থ হয়েছেন।

এ পর্যন্ত পুলিশের মোট ১ হাজার ৬৪০ জন করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments