মঙ্গলবার, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিনতুন উদ্যোক্তাদের জন্য তহবিল গঠনের পরিকল্পনা: গভর্নর
spot_img
spot_img

নতুন উদ্যোক্তাদের জন্য তহবিল গঠনের পরিকল্পনা: গভর্নর

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: নতুন উদ্যোক্তাদের জন্য ৮০০-৯০০ কোটি টাকার তহবিল গঠনের পরিকল্পনা আছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড.আহসান এইচ মনসুর। সোমবার (৭ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিনিয়োগ সম্মেলনের প্লেনারি সেশনে তিনি এ তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছেন, এ বিষয়ে সপ্তাহখানেকের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে। দেশে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে পুরনো ধারণার অবসান ঘটেছে। এটি ব্যবসা খাতের জন্য ইতিবাচক। তিনি বলেন, বাংলাদেশ শুধু বাণিজ্যের জন্য নয়, বিনিয়োগের জন্যও উপযুক্ত গন্তব্য। ৯৫ শতাংশ স্টার্টআপই ব্যর্থ হয়। তারপরও সরকারের পক্ষ থেকে স্টার্টআপদের সহযোগিতা দেওয়া হচ্ছে।

ড. আহসান এইচ মনসুর বলেন, এটি (বড় অঙ্কের তহবিল) শুধু নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তার জন্য নির্ধারিত হবে এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এই তহবিল বিতরণ করা হবে।

বিনিয়োগ সম্মেলনে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, দেশে বিনিয়োগের পরিবেশ সহজ করতে কাজ চলছে। দেশি-বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ স্থাপনে সহযোগিতার পাশাপাশি দীর্ঘমেয়াদি ট্রেড লাইসেন্স ইস্যুর বিষয় নিয়েও ভাবছে সরকার।

উল্লেখ, প্লেনারি সেশনে বিনিয়োগ পরিবেশ; সহায়ক অবকাঠামো ও আইনি সুরক্ষার বিষয়ে আলোচনা হয়েছে। আগামীকাল হবে নেটওয়ার্কিং ও ম্যাচমেকিং এবং বুধবার হবে ইনভেস্টমেন্ট সামিট।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments