ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: নতুন ওয়্যারহাউজ নির্মাণ করতে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড। নতুন এই খাতে কোম্পানিটি ১৫০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ডিজিটাল প্ল্যাটফরমে অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তথ্যমতে, কোম্পানিটি গাজীপুরে অবস্থিত কারখানা প্রাঙ্গনে নতুন এই ওয়্যারহাউজ নির্মাণ করবে। এর জন্য সম্ভাব্য ব্যয় করা হয়েছে ১৫০ কোটি ৮০ লাখ টাকা। এই অর্থ নিজস্ব তহবিল ও ব্যাংক ঋণের মাধ্যমে যোগান দেওয়া হবে।
এই বিনিয়োগের ফলে কোম্পানিটির উৎপাদনক্ষমতা ও উৎপানশীলতা বর্তমানের চেয়ে বাড়বে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর..
































Recent Comments