শনিবার, ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণনতুন বছরে নতুন রেকর্ড গড়লো পুঁজিবাজার
spot_img
spot_img

নতুন বছরে নতুন রেকর্ড গড়লো পুঁজিবাজার

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: নতুন বছরের প্রথম কার্যদিবসে নতুন করে রেকর্ড গড়লো পুঁজিবাজার। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স সূচকের সর্বোচ্চ উত্থান হয়েছে। আজ সূচকটি একদিনে ২১৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬১৮ পয়েন্টে অবস্থান করছে; যা গত ২১ মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থান সূচকটির। আজ সূচকটি শুধু সর্বোচ্চ অবস্থানেই পৌঁছায়নি। রোববার একদিনের ব্যবধানে সূচকটির দ্বিতীয় সর্বোচ্চ উত্থানও হয়েছে। যা সূচকটি চালু হওয়ার ৮ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উত্থান। এর আগে ২০২০ সালের ১৯ জানুয়ারি সূচকটি একদিনের ব্যবধানে সর্বোচ্চ ২৩২ পয়েন্ট বেড়েছিল।

 

ডিএসই সূত্রে জানা যায়,  আজ ৩ জানুয়ারি  ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪.০১ শতাংশ বা ২১৬.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬১৮.৯৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫৭.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৯৯.৫২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১১৪.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৭৮.৯৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫৩টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির। সারাদিনে ডিএসইতে ৬৭ কোটি ১৯ লাখ ৬২ হাজার ৩৩৫টি শেয়ার ২ লাখ ৫৮ হাজার ৮২৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৯২৫ কোটি ৭৭ লাখ ৩৩ হাজার টাকা।

গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮১ শতাংশ বা ৪৩.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪০২.০৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৪২.১১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২৭.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৬৩.৯৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৭টির। সারাদিনে ডিএসইতে ৫০ কোটি ৭৪ লাখ ১৪ হাজার ৩৭টি শেয়ার ২ লাখ ৪৩ হাজার ৯৮৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৫৪৩ কোটি ২৭ লাখ ৪২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩৮২ কোটি ৪৯ লাখ ৯১ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ৪.৩১ শতাংশ বা ৬৭২.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ২৬৫.১৮ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৪.৩২ শতাংশ বা ৪০৬.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৮১০.২৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৮টির, কমেছে ১৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭১ কোটি ১১ লাখ ৮৬ হাজার ৪৮০ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৭১ কোটি ১১ লাখ ৮৬ হাজার ৪৮০ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments