ডেইলি শেয়ারবাজার ডেস্ক: কাচ্চি, পোলাও বা এসব খাবারের পর এক কাপ গরম চা পানের অভ্যাস আছে অনেকেরই। আবার বিকেলে গ্রিল বা কাবাব খাওয়ার পর চা। এ অভ্যাসটা অস্বাভাবিক নয়। ভারি খাবার খাওয়ার পর চা পানে বিরূপ প্রভাব পড়ে কিনা তা আমরা অনেকেই জানিনা।

যাদের চা খেলে গ্যাস্ট্রিকের সমস্যা হয় তাদের অনেকের ভারি খাবার খাওয়ার পর চা পান করলে মাথা ধরে। তখন এক ধরনের অস্বস্তি কাজ করে। অনেক সময় চা পান করা অবস্থায় অস্বস্তি লাগে।
তাছাড়া চা সরাসরি আমাদের পাচনতন্ত্রের ওপর প্রভাব ফেলে। তাই ভারি খাবারের পর চা পানে হজমে সমস্যা হয় আর গ্যাস্ট্রিক একটা সমস্যা হয়ে দাঁড়ায়। তবে চা পান করবো না এমন তো নয়। চা আপনি লাইট স্ন্যাক হিসেবে পান করুন। একটা নিয়ন্ত্রিত স্ন্যাক হিসেবে এটি ভালো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


































Recent Comments