ডেইলি শেয়ারবাজার ডেস্ক: অভিযোগ আছে আবু নাইম সোহাগকে নিয়ে এক টেবিলে দুই কর্মকতা বসে আগে সব সিদ্ধান্ত নিতেন। নারী দলের অলিম্পিক বাছাই খেলতে না পাঠানোর সিদ্ধান্তও সেভাবেই নেওয়া হয়েছিল। ফিফা সেই সোহাগকে নিষিদ্ধ করার পর কিছুটা পরিবর্তন এসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে)।

এখন সবাইকে নিয়ে নির্বাহী সভা হয়, যেমনটি হয়েছে কাল। কিন্তু সেই সভা থেকে আসা সিদ্ধান্তগুলো আগের মতোই অপরিকল্পিত ও বিভ্রান্তিকর।
যেমন বছরের বাকি পাঁচ মাসে জাতীয় দল, বয়সভিত্তিক দল আর নারী দল মিলিয়ে ১৪টি আন্তর্জাতিক টুর্নামেন্ট রয়েছে। এসব টুর্নামেন্টের জন্য কত টাকা দরকার, সেটাও হিসাব করেছে বাফুফে। অনুশীলন, ক্যাম্প, টুর্নামেন্টে অংশগ্রহণ– সব মিলিয়ে প্রায় ৭ কোটি টাকা দরকার। কিন্তু হাতে টাকা নেই বাফুফের।
ফিফা আর এএফসি মিলিয়ে বড়জোর ৩ কোটি টাকা মিলবে– গতকালের সভার পর এমনই দাবি করেছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরি। ‘এই বছরের বাকি সময়ের আন্তর্জাতিক খেলাগুলোর জন্য একটি বাজেট করেছে আমাদের অফিস। যার অঙ্ক প্রায় ৭ কোটি টাকা। এর মধ্যে ৩ কোটি টাকা ফিফা এবং এএফসি থেকে পাওয়া যাবে। তাহলে বাকি টাকা আসবে কোথা থেকে? ‘বাকি অর্থ সংস্থানের জন্য জাতীয় ক্রীড়া পরিষদ ও মন্ত্রণালয়কে অনুরোধ করা হবে।
এখানেই অপরিকল্পনার ছাপ স্পস্ট। সংসদে বাজেট অধিবেশন চলছে। এবারের প্রস্তাবিত বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দ গতবছরের সংশোধিত বাজেটের চেয়ে কম। তা ছাড়া এসব বাজেট একেবারে খাতভিত্তিক ধরা থাকে। সেখানে বাফুফের চাইলেও বাড়তি টাকা দেওয়া কষ্টকর।
এসব কী জানেন না বাফুফে কর্মকর্তারা? বাড়তি অর্থের জন্য স্পন্সরের খোঁজ কী চলছে না? নাকি নারী দলের মিয়ানমার সফরের মতো এবারও ক্রীড়া মন্ত্রণালয়ের কোর্টেই বল ঠেলে দিতে চাইছে বাফুফে?
উত্তর দিতে গিয়ে কিছুটা যেন অপ্রস্তুত জাকির হোসেন চৌধুরি। ‘ক্রীড়া মন্ত্রণালয় আমাদের অভিভাবক সংস্থা। আমাদের অভাব বা প্রয়োজনটা তাদেরই আগে জানাব। তারা আমাদের চিঠি পাওয়ার পর নিশ্চিয়ই একটা জবাব দেবে। এরপর আমরা বিকল্প ব্যবস্থা নেব।’ কিন্তু সূচি যেখানে এক বছর আগে ঠিক হয়ে যায় সেখানে পাঁচ মাস আগে এই বাজেট কেন? ‘আমরা আগে থেকেই আর্থিক বিষয়ে পরিকল্পনা ও প্রস্তুতি নিয়েছি। এজন্য তিন মাস আগেই সভা হয়েছে।’ গতকালের এই সভাতেই আলোচনা হয় জুলাইয়ে মঙ্গোলিয়া নারী দল না আসায় তাদের বদলে বিপদের বন্ধু নেপাল নারী দলকে আনার চেষ্টা চলছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments