ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. ছায়েদুর রহমান জানান, পুঁজিবাজারে বিনিয়োগের জন্য ১১ ব্যাংক ফান্ড গঠন করেছে। বাকীদেরকে আবেদন করানোর জন্য কাজ করছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল ১৫ মার্চ পুঁজিবাজারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্ণরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ছায়েদুর রহমান বলেন, পুঁজিবাজার উন্নয়নে বাংলাদেশ ব্যাংক আন্তরিক। পুঁজিবাজারের বিশেষ তহবিলের জন্য ১১টি ব্যাংকের গঠন করেছে।
জানা গেছে, ইতোমধ্যে আটটি ব্যাংক ফান্ড গঠন করেছে। এগুলো হলো- সোনালী, জনতা, রূপালী, শাহজালাল ইসলামি ব্যাংক, এসআইবিএল,ইসলামী ব্যাংক বাংলাদেশ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং সিটি ব্যাংক।
বাকী তিনটি ব্যাংক চলতি সপ্তাহের মধ্যে ফান্ড গঠন করবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এগুলো হলো ঢাকা ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও ব্যাংক এশিয়া।
উল্লেখ,পুঁজিবাজারের অব্যাহত দরপতন রুখতে বিশেষ তহবিল গঠনের উদ্যোগের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক গত ১০ ফেব্রুয়ারি একটি সার্কুলার জারি করে। দরপতন বন্ধ করতে মূলত প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর উদ্দেশ্য নিয়ে তহবিল গঠনের উদ্যোগটি নেয় বাংলাদেশ ব্যাংক।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
































Recent Comments