শুক্রবার, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনপ্রথমবারের মতো জুটি বেঁধেছেন রাজ ও বুবলী
spot_img
spot_img

প্রথমবারের মতো জুটি বেঁধেছেন রাজ ও বুবলী

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: প্রতিটি সিনেমায় ভিন্ন ভিন্ন লুকে পর্দায় হাজির হয়ে দর্শক মাতিয়েছেন রাজ। নতুন সিনেমা ‘দেওয়ালের দেশ’এ দেখা যাবে নতুন এক রাজের। এ চলচ্চিত্রে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন রাজ ও বুবলী। সরকারি অনুদানের এই সিনেমায়  নির্মাণে রয়েছেন মিশুক।

জানা গেছে, ৫ ডিসেম্বর থেকে রাজধানীর বিভিন্ন স্পটে সিনেমাটির দৃশ্য ধারণের কাজ শুরু হয়েছে। আগেই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন বুবলী। তখনো জানতেন না তার সঙ্গে অভিনয় করবেন শফিকুল রাজ। পরে পরিচালকের কাছ থেকে জানতে পারেন রাজের কথা।

গোপনে ‘দেওয়ালের দেশ’-এর শুটিং হলেও নতুন লুক আড়াল করতে পারেননি রাজ-বুবলী। সোশ্যাল মিডিয়ায় তাদের নতুন লুক ফাঁস হয়েছে। প্রকাশ হওয়া দুটি স্থিরচিত্রের একটিতে দেখা যাচ্ছে, কোঁকড়ানো চুলে নিজেকে সাজিয়েছেন রাজ। সঙ্গে আবছা গোঁফে অনেকটাই সাদামাটা তিনি। যেখানে চা হাতে রাজের দিকে তাকিয়ে আছেন বুবলী। রাজও নায়িকার দিকে তাকিয়ে আছেন।

আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, চেয়ারের হাতলে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছেন বুবলী। পাশে বসে আছেন রাজ। অবশ্য সেখানে তার গোঁফ বেশ বড়।

রাজের সঙ্গে জুটি বিষয়ে বুবলী বলেন, রাজের সঙ্গে এটাই আমাদের প্রথম কাজ। শুটিং করতে গিয়ে যেটা মনে হয়েছে, রাজ খুব মেধাবী অভিনেতা। প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে করতে চান। আর সিনেমার গল্পটা আমার কাছে এতো ভালো লেগেছিলো যে, সারাক্ষণ নিজের চরিত্রটি নিয়ে ভেবেছি আমি।

এ প্রসঙ্গে রাজ বলেন, সিনেমাটির বেশ কিছু অংশ রাতের। আমরা সারারাত ধরে শুটিং করি। আর সারাদিন ধরে ঘুমাই। সিনেমার গল্প দুটি সময়ের কথা বলবে। ৭ বছর আগে ও পরের গল্প নিয়েই এগিয়ে চলে চরিত্রগুলো।

সিনেমাটির নির্মাতা মিশুক মনির বলেন, শুটিং সেট থেকে কেউ গোপনে ভিডিও করে সেটি টিকটকে আপলোড করেছে। সেখান থেকেই লুকগুলোর স্ক্রিনশট ছড়িয়েছে। কাজটি যিনি করেছেন, খুবই খারাপ করেছেন। এই নির্মাতা আরও বলেন, এখনও আমাদের কিছু শুটিং বাকি আছে। পুরোপুরি শেষ করে অফিসিয়াল লুক প্রকাশ করবো।

চলচ্চিত্রে রাজ, বিদ্যা সিনহা মিমের সঙ্গে জুটি বেঁধে ‘পরাণ’, ‘দামাল’ সিনেমায় বাজিমাত করেছেন। আর নাজিফা তুষির সঙ্গে জুটি বেঁধে ‘হাওয়া’ উপহার দিয়েছেন। এদিকে শাকিব খানের পর সাইমন, নিরব, ইমন, রোশান থেকে শুরু করে হালের আদর আজাদের সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন বুবলী।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments