বৃহস্পতিবার, ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনপ্রথমবার সালমানের বিপরীতে নয়নতারা
spot_img
spot_img

প্রথমবার সালমানের বিপরীতে নয়নতারা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খানের পরবর্তী সিনেমা নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। প্রযোজক দিল রাজুর সঙ্গে প্রথমবারের মতো কাজ করতে যাওয়া সালমানের এই প্যান-ইন্ডিয়া সিনেমাটির নাম ‘মনস্টার’ রাখা হয়েছে। সিনেমায় তাঁর বিপরীতে থাকছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা।

‘ফিল্মফেয়ার’-এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, বড় পরিসরে নির্মিত হতে যাওয়া সিনেমাটির নাম ইতোমধ্যে চূড়ান্ত করেছেন নির্মাতারা। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে সিনেমার নাম ঘোষণা করা হয়নি। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ঈদ ২০২৭ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘মনস্টার’। সিনেমাটি সালমান খান ও দিল রাজুর প্রথম যৌথ কাজ। প্যান-ইন্ডিয়া পরিসরে নির্মিত এই সিনেমাকে ঘিরে তাই শুরু থেকেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

সিনেমাটির অ্যাকশন দৃশ্য নিয়েও নাকি বেশ সক্রিয় সালমান। সম্প্রতি সিনেমাটির শুটিংয়ে ব্যবহৃত তাঁর বডি ডাবলের হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছিল। এরপর সিনেমার স্টান্ট ও অ্যাকশন দৃশ্যের শুটিং আরও সতর্কতার সঙ্গে পরিকল্পনা করা হয়েছে বলে জানা গেছে।

একটি সূত্র ‘ফিল্মফেয়ার’-কে জানিয়েছে, ‘সালমান এখন পুরোপুরি কাজের সঙ্গে যুক্ত। তিনি কোনোভাবেই শুটিংয়ের গতি থেমে যাক, তা চান না।’

সিনেমাটির নাম ঘোষণার পাশাপাশি প্রথম পোস্টার বা ফার্স্ট লুকও শিগগির প্রকাশ করা হতে পারে। তবে নির্মাতাদের পক্ষ থেকে এখনো এসব বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

সালমান ও নয়নতারা প্রথমবারের মতো জুটি বাঁধছেন এই সিনেমায়। অন্যদিকে দিল রাজুর সঙ্গে সালমানেরও এটি প্রথম কাজ। ফলে ‘মনস্টার’কে আগামী বছরের অন্যতম আলোচিত প্যান-ইন্ডিয়া সিনেমা হিসেবে দেখা হচ্ছে।

এদিকে সিনেমাটির পাশাপাশি সালমানের হাতে রয়েছে আরও একটি বড় দায়িত্ব। জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ২০’-এর সঞ্চালকের ভূমিকায় আবারও ফিরছেন তিনি। আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হওয়ার কথা রয়েছে অনুষ্ঠানের নতুন মৌসুম।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments