ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ৩১ ডিসেম্বর, ২০১৯ সমাপ্ত অর্থবছরের ডিভিডেন্ড ও প্রথম প্রান্তিকের (জানুয়ারী’-মার্চ’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, ৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ড (লভ্যাংশ) না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪.৩৮ টাকা। ২০১৯ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ দাঁড়িয়েছে ১.১৯ টাকায়।
লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ অক্টোবর।
এছাড়া, প্রথম প্রান্তিকে ((জানুয়ারী’-মার্চ’২০) কোম্পানির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ছিল ২ টাকা ৯৩ পয়সা। শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২ টাকা ১১ পয়সা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

































Recent Comments