শনিবার, ২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যবর্ষায় রান্নাঘরের ৫ জিনিস ছত্রাকমুক্ত রাখবেন যেভাবে
spot_img
spot_img

বর্ষায় রান্নাঘরের ৫ জিনিস ছত্রাকমুক্ত রাখবেন যেভাবে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় রান্নাঘরের কিছু জিনিস দ্রুত ছত্রাকের কবলে পড়ে ব্যবহারের অযোগ্য় হয়ে যায়। অনেক শুকনো খাবার বাতাসের আর্দ্রতা শোষণ করে দলা পাকিয়ে যায়, ছাতা পড়ে যায়। এতে খাবারের স্বাদও বদলে যায়। বর্ষাকালে যেসব জিনিস দ্রুত নষ্ট হয় তা সংরক্ষণের উপায় জেনে নিন। যেমন-

১. বৃষ্টির দিনে চিনির দানাগুলো একসাথে লেগে বড় বড় দলা পাকিয়ে যায়। চিনি বাতাসের সংস্পর্শে এলে এর ওপর আর্দ্রতা জমতে পারে। এছাড়া পাত্রটি খুললেও ভেজা ভাব, সোঁদা গন্ধ দেখা যায়। ভেজা চামচ ব্যবহার করলে চিনি আরও তাড়াতাড়ি নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ে। চিনি আর্দ্রতা মুক্ত রাখতে এয়ারটাইট পাত্র ব্যবহার করুন। চিনি তুলতে চামচটাও যাতে শুকনো হয় সেদিকে লক্ষ্য রাখুন।

২.বর্ষাকালে বাতাস থেকে আর্দ্রতা শোষণ করে লবণ একেবারে গলে যায়। তাই লবণও এয়ারটাইট পাত্রে রেখে শুকনো চামচ ব্যবহার করুন।

৩. আর্দ্রতার সংস্পর্শে এলে হলুদ, মরিচ, ধনে গুঁড়োও বাতাসের সংস্পর্শে নষ্ট হয়ে যায়। কৌটার মধ্যেই দলা পাকাতে শুরু করে। অনেক সময় আবার ছাতাও পরে যায়। এসব রাখতে এয়ার টাইট পাত্র ব্যবহার করুন। ড্যাম্প ধরা স্থান এড়িয়ে চলুন। শুকনো চামচ ব্যবহার করুন।

৪. বৃষ্টির সময় বেসন ও সুজিও নষ্ট হয়ে যেতে পারে। এগুলোর গন্ধ বদলে যেতে পারে। প্যাকেট খোলার সঙ্গে সঙ্গে এসব জিনিস বায়ুরোধী পাত্রে রাখুন। ঠান্ডা ও শুষ্ক জায়গায় সংরক্ষণ করুন।

৫. বর্ষাকালে বিস্কুট ও স্ন্যাকসের মুচমুচে ভাব নষ্ট হয়ে নেতিয়ে যায়। খোলা প্যাকেটের মধ্যে বাতাসের আর্দ্রতা ঢুকে এমন অবস্থা হতে পারে। খোলার পর প্যাকেট ক্লিপ দিয়ে শক্ত করে সিল করুন। প্রয়োজনে বায়ুরোধী পাত্রে ভরে রাখুন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

ডেইলি শেয়ারবাজার ডটকম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments