মঙ্গলবার, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিবাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে বড় পতন
spot_img
spot_img

বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে বড় পতন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে চলতি বছরের প্রথম চার মাসে (জানুয়ারি–এপ্রিল) উল্লেখযোগ্য পতন হয়েছে। শীর্ষ ১০ পোশাক রপ্তানিকারক দেশের মধ্যে বাংলাদেশের রপ্তানি কমেছে সবচেয়ে বেশি, যা খাতসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

ইউরোস্ট্যাটের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এ সময়ে ইইউয়ে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৩৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬০৮ দশমিক ৬২ কোটি ইউরোতে। এক বছর আগে একই সময়ে এ আয় ছিল ৭৫৪ দশমিক ৪৭ কোটি ইউরো।বাজার প্রবণতা বিশ্লেষণ

একক মাস হিসেবে এপ্রিলেও পতন অব্যাহত থাকে। ওই মাসে ইইউয়ে বাংলাদেশের রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৫৩ শতাংশ কমে ১৪৯ দশমিক ৪৭ কোটি ইউরোতে নেমে আসে।

ইইউয়ের সামগ্রিক পোশাক আমদানিও কমেছে। চলতি বছরের প্রথম চার মাসে তারা বিশ্ববাজার থেকে মোট ২ হাজার ৭৭৭ কোটি ইউরোর তৈরি পোশাক আমদানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৪২ শতাংশ কম।

শীর্ষ রপ্তানিকারক দেশগুলোর মধ্যে চীন, তুরস্ক, ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়া, পাকিস্তান, মরক্কো, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ার রপ্তানিও কমেছে। তবে এসব দেশের তুলনায় বাংলাদেশে পতনের হার সবচেয়ে বেশি।

পরিমাণের দিক থেকেও হ্রাস দেখা গেছে। এ সময়ে বাংলাদেশ থেকে ইইউ ৪৩ কোটি ৫৯ লাখ কেজি পোশাক আমদানি করেছে, যা আগের বছরের ৪৮ কোটি ৩৯ লাখ কেজির তুলনায় ৯ দশমিক ৯১ শতাংশ কম।

একই সময়ে ইউনিট মূল্যও কমেছে। প্রতি কেজির গড় মূল্য ১৫ দশমিক ৫৯ ইউরো থেকে কমে ১৩ দশমিক ৯৬ ইউরোতে নেমেছে।

বিশ্লেষকদের মতে, ইইউ বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার হওয়ায় এই পতন দীর্ঘস্থায়ী হলে সামগ্রিক রপ্তানি আয়ে চাপ সৃষ্টি হতে পারে। প্রতিযোগী দেশগুলো ইউরোপীয় বাজারে অবস্থান শক্ত করায় প্রতিযোগিতা আরও বেড়েছে বলেও তারা মনে করছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments