রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবাফুফেতে চাকরি হারাচ্ছেন আরও অনেকে
spot_img
spot_img

বাফুফেতে চাকরি হারাচ্ছেন আরও অনেকে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আবু নাঈম সোহাগ কাণ্ডের পর মাঝে কিছুদিন বেশ নির্ভারই ছিলেন বাফুফের স্টাফরা। আর্থিক অনিয়মের জন্য দুই বছরের জন্য নিষিদ্ধ সোহাগের সহযোগী হিসেবে কাজ করা প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন এবং অপারেশন্স ম্যানেজার মিজানুর রহমান ফুটবল ফেডারেশন থেকে পদত্যাগ করেছেন।

সোহাগের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অনেকেই হয়তো ভেবেছেন এ যাত্রায় বুঝি বেঁচে গেছেন। কিন্তু ঘাস কাটার মেশিন ক্রয়ে নতুন করে সোহাগ, প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন, অপারেশন্স ম্যানেজার মিজানুর এবং প্রকিউরমেন্ট অ্যান্ড স্টোর অফিসার ইমরুল হাসান শরীফকে ফিফা শোকজ নোটিশ পাঠানোর পর থমথমে বাফুফে ভবন।

এক্সিকিউটিভদের মধ্যে চাকরি হারানোর পুরোনো আতঙ্ক নতুন করে বিরাজ করছে। ইতোমধ্যে যারা চাকরি হারিয়েছেন, তাদের সঙ্গে নতুন করে আরও কয়েকজনের নাম যোগ হতে পারে বলে বুধবার সমকালকে জানিয়েছেন বাফুফের বিশ্বস্ত একটি সূত্র। যেহেতু ফিফার নির্দেশনা আছে, তাই কয়েকদিনের মধ্যেই বাফুফেতে চূড়ান্ত শুদ্ধি অভিযান চালাতে পারেন ফেডারেশনের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন।

দরপত্রে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে জবাব দিতে ফিফার সদরদপ্তরে শুনানিতে তখনও যাওয়া-আসা ছিল সোহাগের। আর্থিক অনিয়মের তদন্ত চলার মধ্যেই ২০২২ সালে ঘাস কাটার মেশিন ক্রয়েও দুর্নীতির আশ্রয় নিয়েছিলেন বাফুফের বহিষ্কৃত এ সাধারণ সম্পাদক। নিজেকে নির্দোষ প্রমাণের জন্য আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করার পর বাফুফের সাবেক এই কর্মকর্তাকে নতুন করে শোকজ পাঠিয়েছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

ফিফার নতুন চিঠিতে আরও বেকায়দায় সোহাগ। এখন আগের নিষেধাজ্ঞা নিয়ে আইনি লড়াই চালানোর সঙ্গে নতুন শোকজের জবাব দিতে হাজিরা দিতে হবে জুরিখে। এই প্রসঙ্গে জানতে ফোন দেওয়া হলেও রিসিভ করেননি সোহাগ। আগের তিনজনের সঙ্গে প্রকিউরমেন্ট অ্যান্ড স্টোর অফিসার ইমরুল হাসান শরীফকেও এখন নতুন ঝামেলায় পড়তে হচ্ছে। ঘাস কাটার মেশিন ক্রয়ে যে অনিয়মের অভিযোগে চার কর্মকর্তাকে শোকজ করেছে ফিফা, তাতে দায় এড়াতে পারেন না প্রকিউরমেন্ট কমিটির প্রধান আব্দুর রহিমও।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments