সোমবার, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাবার্সেলোনা সমর্থকের নিষ্ঠুর আচরণ, কানসেলোর মেয়ের মৃত্যু কামনা
spot_img
spot_img

বার্সেলোনা সমর্থকের নিষ্ঠুর আচরণ, কানসেলোর মেয়ের মৃত্যু কামনা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইউরোপের ফুটবলে দলের হারে ফুটবলার কিংবা তার পরিবারের সদস্যদের হেনস্থা হওয়ার নজির অজস্র। কিন্তু এবার যা হলো সেটাকে নিষ্ঠুরই বলা চলে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বার্সেলোনা বিদায় নেওয়ার পর জোয়াও কানসেলোর স্ত্রী, অনাগত সন্তানসহ পরিবারের সদস্যদের মৃত্যু কামনা করা হয়েছে।

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে পিএসজির মাঠে ৩-২ গোলে জিতলেও দ্বিতীয় লেগে ৪-১ গোলে হেরে বিদায় নেয় বার্সেলোনা। এই মৌসুমে তাদের ট্রফি জয়ের সম্ভাবনাও তাতে এরকম শেষ হয়ে যায়। দলের এমন অবস্থায় সমর্থকদের রোষানলে পড়েছেন কানসেলো।

সমর্থকদের এই আচরণ ভুলতে পারছেন না জানিয়ে ইএসপিএনকে কানসেলো বলেন, ‘লোকে সব ধরনের কথাই বলে। ইনস্টাগ্রামে কিছু মন্তব্যে আমার মেয়ের মৃত্যু কামনা করা হয়েছে, যার এখনও জন্মই হয়নি। আমার সঙ্গিনীর প্রতি, আমার মেয়ে, অনাগত সন্তান, সবার প্রতি আক্রোশ দেখায় তারা।

‘পৃথিবীটা খুবই নিষ্ঠুর এবং এটা মেনে নিয়েই চলা শিখতে হয় আমাদের। আমি জানি, কীভাবে চলতে হয়। তবে সত্যি বলতে, জানি না আর কী বলার আছে। একটা বাচ্চার মৃত্যু কামনা করা মানে ভয়ানক ব্যাপার। টিভিতে দেখা ফুটবলারের আড়ালে আমরা একজন মানুষ। আমরা সবাই তো একই।’-যোগ করেন কানসেলো।

কানসেলোর ওপর বার্সেলোনা সমর্থকদের আক্রোশের কারণ আছে। দ্বিতীয় লেগে উসমান দেম্বেলেকে করা কান্সেলোর ফাউল থেকে পেনাল্টি পেয়েই তৃতীয় গোলটি করে পিএসজি। যে কারণে বার্সেলোনার পরাজয়ের পর বিশ্লেষক ও সংবাদমাধ্যমের কাঠগড়ায় তোলা হয় এই ডিফেন্ডারকে।

তবে নিজের নামে সমালোচনা মেনে নিতে পারলেও পরিবারের কারো মৃত্যু কামনা করার মতো ব্যাপার মেনে নিতে পারছেন না ২৯ বছর বয়সী এই পর্তুগিজ তারকা, ‘আমার পারফরম্যান্সের সমালোচনা যত ইচ্ছা করুন, সমস্যা নেই। কিন্তু দয়া করে পরিবারকে টানবেন না।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments