ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর নির্বাহী প্রেসিডেন্ট (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে যোগদান করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর নির্বাহী পরিচালক (ফাইন্যান্সিয়াল লিটারেসি ডিভিশন) মোহাম্মদ শফিউল আজম।

আজ পহেলা জানুয়ারি, ২০২৪ তারিখ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এবং বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এর কাছে তিনি যোগদান পত্র জমা দেন।
গত ২৮ ডিসেম্বর, ২০২৩ তারিখ বিএসইসি কর্তৃক জারিকৃত এক অফিস আদেশে বলা হয়েছিলো- বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর নির্বাহী প্রেসিডেন্টের মেয়াদ ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হবে।
বিএসইসি কর্তৃক জারিকৃত ঐ আদেশে আরোও বলা হয়- পরবর্তী নির্বাহী প্রেসিডেন্ট নিয়োগ না হওয়া পর্যন্ত, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ২১ ডিসেম্বর, ২০২৩ তারিখে অনুষ্ঠিত ৮৯৩তম কমিশন সভার সিদ্ধান্ত মোতাবেক আজ ১ জানুয়ারি, ২০২৪ থেকে কমিশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজম (ফাইন্যান্সিয়াল লিটারেসি ডিভিশন) তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর নির্বাহী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
































Recent Comments