রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবিএটিবিসির ডিভিডেন্ড ঘোষণা
spot_img
spot_img

বিএটিবিসির ডিভিডেন্ড ঘোষণা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড (বিএটিবিসি) সর্বশেষ হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদেরকে ৩০০ শতাংশ  চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড দেবে। এছাড়াও কোম্পানিটি ১ঃ২ বোনাস ডিভিডেন্ড দেবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এরআগে কোম্পানিটি ৩০০ শতাংশ অন্তর্বর্তী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিলো। চূড়ান্ত ডিভিডেন্ড  নিয়ে কোম্পানিটির ঘোষিত মোট ক্যাশ ডিভিডেন্ডের পরিমাণ দাঁড়াচ্ছে ৬০০ শতাংশ।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৬০ টাকা ৪৮ পয়সা। আগের বছর ইপিএস হয়েছিল ৫১ টাকা ৩৭ পয়সা।

গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৮৮ টাকা ৮৯ পয়সা।

আগামী ২৮ মার্চ কোম্পানিটির ৪৮ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ মার্চ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments