ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ঢাকা ডাইং এন্ড ম্যা্নুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের গত তিন বছরের ডিভিডেন্ড (লভ্যাংশ)। আজকের সভায় ৩০ জুন,২০১৮, ২০১৯ ও ২০২০ সমাপ্ত হিসাববছরের নীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা পাশাপাশি প্রকাশ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানি পরিচালনা পর্ষদের সভা আজ ২০ জুন দুপুর ২টায় ৩০ জুন,২০১৮ হিসাববছরের, বিকেল ৪টায় ২০১৯ হিসাববছরের এবং সন্ধা ৬টায় ২০২০ হিসাববছরের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩০ জুন,২০১৮, ২০১৯ ও ২০২০ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
























Recent Comments