ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বিকেলে প্রকাশিত হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের দুই কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) ও (লভ্যাংশ) ডিভিডেন্ড। কোম্পানিগুলোর পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ও ইপিএস প্রকাশ করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-
ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড: কোম্পানিটির পর্ষদ সভা আজ ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে।সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড সংক্রান্ত আলোচনা করা হবে।
বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি): কোম্পানিটির পর্ষদ সভা আজ ৯ ফেব্রুয়ারি দুপুর ২টা ৩৫ মিনিটে অনুষ্ঠিত হবে।সভায় ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশপাশি ইপিএস সংক্রান্ত আলোচনা করা হবে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.
































Recent Comments