রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরবিটরুটের জনপ্রিয় ৪ রেসিপি
spot_img
spot_img

বিটরুটের জনপ্রিয় ৪ রেসিপি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রঙিন সব সবজির মধ্যে বিটরুট অন্যতম। এর উপকারিতাও অনেক। রোগমুক্ত শরীর গড়ে তোলার জন্য সুপারফুড হিসেবে কাজ করে এই সবজি। প্রচুর পুষ্টি উপাদানে ভরা বিটরুট। বিটরুটে আছে প্রোটিন, শর্করা, চিনি, শক্তি, লোহা, ফাইবার, ফসফরাস, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, থিয়ামিন, নিয়াসিন, ফোলেট, ভিটামিন সি, এ, কে ও ই। তাই শরীর ভালো রাখতে নিয়োমিত বিটরুট খাওয়া উচিৎ। জেনে নিন বিটরুটের ৪ রেসিপি।

বিটরুট হালুয়া
শীতের এই সময়টাতে ভালো মানের টাটকা খেজুর গুড় পাওয়া যাচ্ছে। আর এই গুড় দিয়েই তৈরি করতে পারেন মজাদার বিটরুট হালুয়া। এর জন্য লাগছে- বিটরুট কুচি ২ কাপ, দুধ ২ কাপ, ঘি ২ চা চামচ, চিনি দেড় চা চামচ, কাঠবাদাম বা পেস্তা বাদাম, নারকেল এবং খেঁজুরের গুড়।

তৈরি প্রণালী- প্যানে কুচি করা বিটরুট মাঝারি আঁচে রেখে তাতে ২ কাপ দুধ দিয়ে ভালো করে নাড়াতে থাকুন। দুধ ও বিট পুরোপুরি মিশে না যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। এরপর অল্প করে চিনি ও ঘি মিশিয়ে নিন, আবারও নাড়তে থাকুন। কিছুক্ষণ পর খেঁজুরের গুড় ও নারকেল কুড়িয়ে দিতে হবে। এই হালুয়ার স্বাদ জিভে লেগে থাকার মত। হালুয়া তৈরি হয়ে গেলে পছন্দ মত সেইপ করে উপরে কাঠবাদাম/পেস্তা বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

বিটরুটের জুস
উপকরণ- বিটরুট কুচি ১ কাপ, টক দই ২ টেবিল-চামচ, লেবুর রস ১ টেবিল-চামচ, মধু ২ চা-চামচ।

প্রণালী- বিটরুট কুচি অথবা ছোট ছোট টুকরো করে কেটে ব্লেন্ড করে নিতে হবে। এরপর বাকি উপকরণ দিয়ে আবার ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এবারে ছেঁকে নিজের পছন্দ মত পরিবেশন করুন।

বিটরুট মিল্কসেক
শীতেও অনেকে মিল্কসেক খেতে কোন অনিহা করেননা। পুষ্টির কথা চিন্তা করলে তাদের জন্য বিটরুট মিল্কসেক বেস্ট।

উপকরণ-
* একটি মাঝারি বিটরুটের ছোট ছোট টুকরা।
* দুই কাপ ঘন তরল দুধ।
* ১/২ কাপ মধু

তৈরির নিয়ম- বিটরুটের টুকরাগুলো সামান্য পানি তেল ভাপ দিয়ে নিতে হবে আর ঐ পানিও রাখতে হবে। দুধ জাল দিয়ে ক্রিমের মতো ঘন‌ করে নিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে মধু সহ এক সাথে ব্লেন্ড করতে হবে। এবারে ভাপ দেয়া বিটরুট গুলোও ব্লেন্ড করে নিতে হবে। বিটরুট এর রস টা আলাদা করে নিয়ে আবারো ব্লেন্ডারে দুধ ও মধুর মিশ্রণ এর সাথে মিশিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এবারে সব ঠিক মতো ব্লেন্ড হলে নামিয়ে গ্লাসে ঢেলে পছন্দ মতো সাজিয়ে পরিবেশন করুন দারুন স্বাদের বিটরুট মিল্কসেক।

বিটরুট সালাদ

উপকরন- ১টি বিট (সেদ্ধ করে গ্রেট করা), ১ কাপ টক দই ফেটানো, এক চিমটি গোলমরিচ, ১ চা চামচ চাট মশলা, ধনেপাতা কুচি অল্প, ১/৪ টেবিলচামচ অলিভ অয়েল, কালো আস্ত সরিষা অল্প, আস্ত জিরে, হিং এবং কারিপাতা।

প্রণালী- সেদ্ধ করে গ্রেট করা বিট একটি পাত্রে নিয়ে এতে ফেটানো দই দিয়ে ভালো করে মেশিয়ে তাতে গোলমরিচ, চাট মশলা, ধনেপাতা কুচি দিয়ে চামচ দিয়ে নেড়ে নিতে হবে।

একটা প্যানে তেল গরম করে তাতে আস্ত সরিষা, জিরে ফোড়ন দিয়ে আঁচ কমিয়ে প্রথমে হিং তারপর কারিপাতা দিয়ে ভালো করে নাড়তে হবে। প্যানের তেল দই আর বিটের মিশ্রণে দিয়ে আবার ভালো করে মেশান। তৈরি এই বিটরুট সালাদ খেতে দারুণ।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments