রবিবার, ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদবিডি ফাইন্যান্সের নাম পরিবর্তন
spot_img
spot_img

বিডি ফাইন্যান্সের নাম পরিবর্তন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারের তালিকাভুক্ত বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের নাম পরিবর্তন হচ্ছে। বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড থেকে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড হচ্ছে।

নাম পরিবর্তনের বিষয়ে কোম্পানিটির  ৯ম বিশেষ সাধারণ সভায় (ইজিএম)  অনুমোদন দিয়েছে শেয়ারহোল্ডাররা। নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন স্বাপেক্ষে নাম পরিবর্তন হবে কোম্পানিটির। ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মানোয়ার হোসেন চেয়ারম্যান।

মানোয়ার হোসেন বলেন, ”আমরা নিজেদের বিডি ফাইন্যান্সের মালিক হিসেবে মনে করি না। বরং সাধারণ মানুষের অর্থের কাস্টোডিয়ান হিসেবে বিবেচনা করি। অমরা অতীতের মতো ভবিষ্যতেও আমাদের গ্রাহকদের স্বার্থ শতভাগ অক্ষুন্ন রাখব। বিডি ফাইন্যান্সের ইসলামী উইং-এর মাধ্যমে আমরা শীঘ্রই সমৃদ্ধির এক নব দিগন্তের উম্মোচন ঘটাবো।”

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কায়সার হামিদ বলেন, ”বাংলাদেশের ৫০তম বর্ষপূর্তীর এই শুভমুহুর্তে কোম্পানির নতুন নাম ’বাংলাদেশ ফাইন্যান্স’ এর মাধ্যমে প্রকৃত পক্ষে বাংলাদেশের জাতীয় চেতনার বহিঃপ্রকাশ ঘটেছে। আমরা ”বাংলাদেশ ফাইন্যান্স” কে দেশের সকল মানুষের আর্থিক প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরতে চাই।”

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments